• ঢাকা
  • শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. শিক্ষা

বোয়ালমারীতে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা ও অভিভাবক সমাবেশ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:১৩ পিএম;
বোয়ালমারীতে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা ও অভিভাবক সমাবেশ

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :

 

ফরিদপুরের বোয়ালমারীতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা দেওয়া হয়েছে। 
শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সহ-সভাপতি,  সাবেক সংসদ সদস্য, উপজেলার ঐতিহ্যবাহী শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান বোয়ালমারী জর্জ একাডেমি পরিচলনা পর্ষদের সদ্য নির্বাচিত সভাপতি খোন্দকার নাসিরুল ইসলামের সভাপতিত্বে একাডেমি চত্বরে অভিভাবক সমাবেশে কৃতি শিক্ষার্থীদের এ সম্বর্ধনা দেওয়া হয়।

উক্ত অনুষ্ঠানে খোন্দকার নাসিরুল ইসলামের উদ্যোগে উপজেলার জিপিএ-৫ প্রাপ্ত ৪৫ জন শিক্ষার্থীকে সম্বর্ধনা দেওয়া হয়। এছাড়া জর্জ একাডেমির এক হাজার ২০০ অভিভাবকদের নিয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। 
সম্বর্ধনা ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এস এম রকিবুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নাজমুন্নাহার নাঈম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী, বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান। 
ম্যানেজিং কমিটির সদস্য মো. জাকির হোসেন চৌধুরীর সঞ্চালনায়
অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন জর্জ একাডেমির প্রধান শিক্ষক আব্দুল আজিজ মোল্যা, সহকারী প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, ঢাকা শিক্ষা বোর্ডের সেকশন অফিসার কাজী শরিফুল ইসলাম, ছাত্রদলের সাধারণ সম্পাদক আরেফিন রাব্বি, জর্জ একাডেমির সাবেক শিক্ষক কওছার মোল্যা, অভিভাবক সুবর্ণা রায় লিপা, রোমানা আলমগীর, সচিন্ত খাঁ প্রমুখ।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন