• ঢাকা
  • বুধবার, ০৪ ফেরুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয় নির্বাচন

আলফাডাঙ্গায় আবুল বাসার খান এর নির্বাচনী প্রচারণা 


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ০৪ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:১৮ পিএম
আলফাডাঙ্গায় আবুল বাসার খান এর নির্বাচনী প্রচারণা 

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই প্রচার-প্রচারণা, জনসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছেন ফরিদপুর-১ (আলফাডাঙ্গা,বোয়ালমারী ও মধুখালী) আসনের বিভিন্ন দলের মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীরা।

প্রতিদিন নারী-পুরুষের একাধিক টিম নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীদের সমর্থকরা। নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কী কী পদক্ষেপ নেওয়া হবে—সে বিষয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।

এরই মধ্যে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ছয়টি ইউনিয়নে প্রচার-প্রচারণা ও জনসমর্থনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন ফুটবল মার্কার স্বতন্ত্র প্রার্থী, ক্লিন ইমেজের প্রার্থী হিসেবে পরিচিত বিশিষ্ট ব্যবসায়ী আবুল বাশার খান।  নিরহংকার, সদা হাস্যোজ্জল এই মানুষটি স্বল্প সময়ে মানুষের মন কেড়ে নিয়েছে। ঝড়ের গতিতে েএগিয়ে যাাচ্ছে ফুটবল। 

বুধবার (৪ ফেব্রুয়ারি) দিনভর তিনি আলফাডাঙ্গা উপজেলার কলেজ রোড, বানা বাজার, রুদ্র বানা, পণ্ডিত বানা, গরানিয়া ও বাঁশতলা বাজার এলাকায় গণসংযোগ ও প্রচারণা চালান। এ সময় সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ফুটবল মার্কায় ভোট প্রার্থনা করেন।

মোঃ আবুল বাশার খাঁন বলেন, “আমার চাওয়া-পাওয়ার কিছু নেই। আল্লাহ তায়ালা আমাকে যথেষ্ট দিয়েছেন। আমি আপনাদের কাছে ফুটবল মার্কার জন্য দোয়া চাই। এই তিন থানার মানুষের জন্য কিছু করতে চাই।”

তিনি আরও বলেন, “আমি নির্বাচিত হলে প্রতিটি ইউনিয়নে একটি করে ফুটবল মাঠ নির্মাণ করব এবং এই তিন থানায় মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করব ইনশাআল্লাহ।”

এদিকে তাঁর প্রচারণাকে ঘিরে বিভিন্ন এলাকায় সাধারণ ভোটারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা গেছে।

 

 

দৈনিক পুনরুত্থান / মোহম্মদ আবুল বাশার

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন