বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন জহিরুল ইসলাম
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ি উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। এডহক কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন বিপ্লবী ছাত্রনেতা মো: জহিরুল ইসলাম জহির।
রবিবার (০১ নভেম্বর ২০২৬) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের নির্দেশক্রমে বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক ড. মো. মাসুদ রানা খান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ অনুমোদন দেওয়া হয়।
সদ্য অনুমোদিত এডহক কমিটির সভাপতি মো: জহিরুল ইসলাম ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য, জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সহ-সভাপতি খোন্দকার নাসিরুল ইসলামের আশির্বাদ পুষ্ট এবং দায়িত্ব প্রাপ্ত নারী সংসদ সদস্য হেলেন জেরিন খাঁনের স্নেহধন্য ছাত্রনেতা । তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ফরিদপুর জেলা শাখার অন্যতম যুগ্ম-সাধারণ সম্পাদক।
এই কমিটির সাধারণ শিক্ষক সদস্য হয়েছেন জয়দেব কুমার কুন্ডু, অভিভাবক সদস্য মো. সিদ্দিক হোসেন এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমোহাম্মদ আয়ুব আলী।
বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রবিধানমালা এস.আর.ও নং-৭৩-আইন/২০২৪-এর ৬৮(১) ধারা অনুযায়ী গঠিত এডহক কমিটি অফিস আদেশের তারিখ থেকে ছয় মাস পর্যন্ত কার্যকর থাকবে।
গোহাইলবাড়ি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হওয়ায় ছাত্রনেতাশ জহিরুল ইসলাম সঠিক এবং সুন্দর ভাবে দায়িত্ব পালনে যথাসাধ্য চেষ্টা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগী কামনা করেন।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: