• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ফেরুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

Advertise your products here

  1. রাজনীতি

আইনি লড়াইয়ে নতুন মোড়,পৃথক পাঁচ মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:২৯ পিএম;
আইনি লড়াইয়ে নতুন মোড়,পৃথক পাঁচ মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী

নজরুল ইসলাম আলীম:

 

বহুল আলোচিত মামলাগুলোর আইনি প্রক্রিয়ায় নতুন মোড় এনে পৃথক পাঁচ মামলায় জামিন পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। বৃহস্পতিবার বাংলাদেশ হাইকোর্ট-এর বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন।আদালত সূত্রে জানা যায়, ফতুল্লা থানায় দায়ের করা চারটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল। এসব মামলার মধ্যে রয়েছে বাসচালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, মো. ইয়াছিন হত্যা ও পারভেজ হত্যা মামলা। এছাড়া সদর মডেল থানায় হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা আরেকটি মামলাও জামিনের আওতায় আসে।শুনানিতে আইভীর পক্ষে সিনিয়র আইনজীবী সারা হোসেন ও মোতাহার হোসেন সাজু আদালতে যুক্তি উপস্থাপন করেন। তারা বলেন, মামলাগুলোতে আইভীর সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন রয়েছে এবং তদন্ত চলমান থাকায় জামিন প্রাপ্য। শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন।মামলার বিবরণ অনুযায়ী, গত বছরের ৯ মে ভোররাতে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। প্রথম দফায় হাইকোর্ট থেকে জামিন পেলেও আপিল বিভাগ তা স্থগিত করেন। পরে ১৮ নভেম্বর আরও কয়েকটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হলে নতুন করে আইনি লড়াই শুরু হয়।সংশ্লিষ্ট আইনজীবীরা বলছেন, সর্বশেষ এ জামিন আদেশে আইভীর জন্য সাময়িক স্বস্তি তৈরি হলেও মামলাগুলোর বিচারিক কার্যক্রম অব্যাহত থাকবে। নিয়মিত আদালতে হাজিরা ও আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই মামলাগুলোর চূড়ান্ত নিষ্পত্তি হবে।


 

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন