• ঢাকা
  • শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. দূর্ঘটনা

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু 


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:৩৪ পিএম;
লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু 

খাজা রাশেদ, লালমনিরহাট :

 

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ট্রেনে কা'টা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারী নি'হত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) দুপুর ২টা ২০ মিনিটের দিকে উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের পূর্ব দৈলজোর বটতলা এলাকায় এ দু'র্ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনটি পূর্ব দৈলজোর বটতলা এলাকায় পৌঁছালে রেললাইনে বসে থাকা ওই নারী চলন্ত ট্রেনের নিচে কা'টা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃ'ত্যু হয়।

স্থানীয়রা জানান, নি'হত নারী সনাতন ধর্মাবলম্বী বলে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

লালমনিরহাট রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নি'হত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন