• ঢাকা
  • রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

Advertise your products here

  1. রাজধানী

ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:৫৬ এএম;
ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল

নজরুল ইসলাম আলীম:

 

ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল: জিয়া-খালেদা স্মরণে ঐক্য ও আদর্শের বার্তা।।

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া -এর রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ।শনিবার (১৪ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের  কেন্দ্রীয় খেলার মাঠে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মোঃ আদনানের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ঢাকাসহ বিভিন্ন ইউনিটের সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।ইফতারের আগে মরহুম রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়ায় দেশ, জাতি এবং গণতন্ত্রের কল্যাণ কামনা করা হয়।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মোঃ আদনান বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছাত্রদল প্রতিষ্ঠার মাধ্যমে এদেশের শিক্ষার্থীদের একটি শক্তিশালী গণতান্ত্রিক প্ল্যাটফর্ম উপহার দিয়েছিলেন। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবসময় মাতৃস্নেহে ছাত্রদলকে আগলে রেখেছেন। তাদের আদর্শ ও দিকনির্দেশনায় ছাত্রদল দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ ছাত্রসংগঠনে পরিণত হয়েছে।”
তিনি আরও বলেন, “আজ তারা আমাদের মাঝে নেই। তবে তাদের আদর্শ ও সংগ্রামের পথ ছাত্রসমাজকে অনুপ্রাণিত করে যাচ্ছে। মহান আল্লাহর কাছে আমরা দোয়া করি—তিনি যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং আমাদেরকে তাদের আদর্শের পথে চলার তৌফিক দেন।”এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক নাকিবুল ইসলাম চৌধুরী ও রিয়াজ আনোয়ার হোসেন, সহ সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন ও আবুল হোসেন হাওলাদার আশিক, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম আকন ও মেহেদী হাসান সোহাগসহ কেন্দ্রীয় ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রমজান মাসকে ঘিরে এ ধরনের ইফতার ও দোয়া মাহফিল কেবল ধর্মীয় আচার নয়; বরং তা রাজনৈতিক সংগঠনগুলোর জন্য ঐক্য সুদৃঢ় করা এবং কর্মীদের মধ্যে আদর্শিক বার্তা পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করে। বিশেষ করে ছাত্ররাজনীতির ক্ষেত্রে এ ধরনের আয়োজন তরুণ নেতৃত্বের মধ্যে সংগঠনের ইতিহাস, আদর্শ এবং নেতৃত্বের প্রতি আনুগত্যকে আরও দৃঢ় করে।
তারা মনে করেন, ছাত্রদলের এই আয়োজন শুধু স্মরণসভা নয়; বরং বিএনপির প্রতিষ্ঠাতা ও নেতৃত্বের প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন প্রজন্মের কাছে রাজনৈতিক আদর্শ তুলে ধরার একটি প্রতীকী উদ্যোগ হিসেবেও বিবেচিত হতে পারে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন