• ঢাকা
  • সোমবার, ২৪ আগষ্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

Advertise your products here

  1. রাজনীতি

মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে সংসদ সদস্য ইলিয়াস মোল্লা 


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ২৪ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৫:২৪ পিএম;
মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে সংসদ সদস্য ইলিয়াস মোল্লা 

ফরিদপুর জেলা প্রতিরিধি :

 

মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে এসেছিলেন সংসদ সদস্য ইলিয়াস মোল্লা। সোমবার (২৪ আগষ্ট ২০২৬) ৫.০০ ঘটিকায় ড. ইলিয়াস মোল্লার ফেসবুক ওয়ালে ১ঘন্টা আগে পোষ্ট দেওয়া পরিদর্শনের বিষয়টি হুবহু তুলে ধরা হলো :

ফরিদপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা আকস্মিকভাবে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলে তারা যথাযথ চিকিৎসা ও প্রয়োজনীয় সেবা পাচ্ছেন কি না, সে বিষয়ে সরাসরি খোঁজখবর নেন।

এ সময় হাসপাতালের মেঝে, সিঁড়ি ও বাথরুমের পরিচ্ছন্নতা পরিস্থিতি নিয়েও তিনি খোঁজ নেন। হাসপাতালের বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা দেখতে পেয়ে পরিচ্ছন্নতা ব্যবস্থার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। কর্মকর্তারা জানান, প্রয়োজনের তুলনায় ক্লিনারের সংখ্যা কম থাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমে কিছুটা সমস্যা হচ্ছে।

এমপি ইলিয়াস মোল্লা রোগীদের জন্য সরবরাহ করা খাবারের মান ও পরিবেশনের বিষয়েও খোঁজখবর নেন। রোগীরা নিয়মিত ও মানসম্মত খাবার পাচ্ছেন কি না, সে বিষয়ে সংশ্লিষ্টদের কাছ থেকে তথ্য নেন।

এ ছাড়া হাসপাতালের ওষুধের মজুত ও সরবরাহ পরিস্থিতিরও খোঁজ নেন এবং বর্তমানে কী কী ওষুধ মজুত রয়েছে, তা জানতে চান।

রোগীদের যথাযথ চিকিৎসা, হাসপাতালের পরিচ্ছন্নতা, বাথরুমের পরিবেশ, মানসম্মত খাবার এবং প্রয়োজনীয় ওষুধ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এমপি ইলিয়াস মোল্লা।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন