হাতিয়ায় হান্নান মাসউদের গাড়ি বহরে হামলা, আহত ১০
হাতিয়া উপজেলায় নির্বাচন পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করতে গেলে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের গাড়ি বহরে হামলা করা হয়েছে। হামলার সময় হান্নান মাসউদের কর্মীদের সাথে অপরপক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানান স্থানীয় এক সংবাদিক।
বুধবার বেলা ১২টার দিকে উপজেলার চানন্দি ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে। নির্বাচনে পরাজিত বিএনপির প্রার্থী মাহবুবুর রহমান শামীমের কর্মীরা এই হামলা চালিয়েছে বলে দাবি করেছেন হান্নান মাসউদ।
তবে হান্নান মাসউদের দাবি তার গাড়িবহরে তিনবার হামলা চালানো হয়েছে এবং ২০-২৫ জন আহত হয়েছে। জাতীয় যুবশক্তির জেলা ও ইউনিয়নের আহ্বায়ক হামলায় আহত হয়েছেন বলে জানান তিনি।
হান্নান মাসউদ অভিযোগ করে বলেন, ‘উনি সব ডাকাত ধরে ধরে এনে হাতিয়ায় তাণ্ডব চালাচ্ছে। বিএনপি ক্ষমতায় আসছে, সরকার উনাদের, কে কী করতে পারবে? আমাকে এলাকায় ঢুকতে দেবে না। পুলিশের উপস্থিতিতেই এই ঘটনা ঘটেছে বলে দাবি করেন মাসউদ।
এ বিষয়ে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, ‘সংঘর্ষের ঘটনার বিস্তারিত এখনো জানি না। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কোন মামলা করা হয়নি।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক
- বিষয়:
- হাতিয়ায়* হান্নান,মাসউদের
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: