• ঢাকা
  • বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

Advertise your products here

  1. উৎসব / দিবস

রাণীনগরে অসহায়দের মাঝে অর্থ ও ঈদ সামগ্রী বিতরণ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:৩১ পিএম;
রাণীনগরে অসহায়দের মাঝে অর্থ ও ঈদ সামগ্রী বিতরণ

‎রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :

 

নওগাঁর রাণীনগরে অসহায়,দুস্থ ও গরীবদের মাঝে নগদ অর্থ ও শাড়ী-থ্রি পিচ বিতরণ করা হয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মানবিক সহায়তা হিসেবে প্রধান মন্ত্রীর ত্রান ও কল্যান তহবিল থেকে বরাদ্দ প্রাপ্ত এই নগদ অর্থ ও শাড়ী-থ্রি পিচ বিতরণ করা হয়। বুধবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়মে আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বিতরণ করেন নওগাঁ-৬,(আত্রাই-রাণীনগর) আসনের এমপি শেখ মো: রেজাউল ইসলাম রেজু।
‎রাণীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা বিএনপির সহ-সভাপতি প্রভাষক জাকির হোসেন,সাধারণ সম্পাদক মোসারব হোসেন,সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন,উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন,সেচ্ছা সেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল প্রমূখ উপস্থিত ছিলেন। 
‎আয়োজকরা জানান,অনুষ্ঠানে উপজেলার আটটি ইউয়নের মোট ৬৯৮জন অসহায় ও দু:স্থদের কে নগদ টাকা এবং শাড়ী-থ্রি পিচ প্রদান করা হয়। 

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন