• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

আলফাডাঙ্গায় কোটি টাকা বিনিয়োগে লভ্যাংশ না পাওয়া ও পাওনা টাকা উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:৩৫ পিএম;
আলফাডাঙ্গায় কোটি টাকা বিনিয়োগে লভ্যাংশ না পাওয়া ও পাওনা টাকা উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন

আলফাডাঙ্গা (ফরিদপুর)  প্রতিনিধি :

 

ফরিদপুরের আলফাডাঙ্গায় খামার পরিচালনা, জমি লিজ এবং ঘাস ও ভুট্টা চাষে কোটি টাকার বেশি বিনিয়োগ করেও লভ্যাংশ, বেতন ও পাওনা টাকা ফেরত না পাওয়ার অভিযোগ এনে এক ভুক্তভোগী ব্যবসায়ী সংবাদ সম্মেলন করেছেন। 

বুধবার (৭ অক্টোবর ২০২৬) দুপুরে আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাব সংলগ্ন এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন বিনিয়োগকারী মো: নাসিরুজ্জামান।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নাসিরুজ্জামান জানান, ২০১৯ সালে মোহাম্মদীয়া প্রতিষ্ঠানের এমডি মো. ইমামুল হক জনির মাধ্যমে গরুর খামারের মালিক ইউসুফ আল আমিনের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরবর্তীতে ইউসুফ আল আমিনের অনুরোধে তিনি খামার পরিচালনার দায়িত্ব নেন। খামারের পরিধি বাড়াতে তিনি মালা এলাকায় ২১ একর ও শুকুরহাটায় ২৫ একরসহ বিভিন্ন স্থানে জমি লিজ নেন। ওইসব জমিতে ঘাস ও ভুট্টা চাষ, জমি পরিষ্কার, বীজ ও সার ক্রয় এবং শ্রমিকদের মজুরি বাবদ তাঁর মোট ১ কোটি ১০ লাখ টাকা ব্যয় হয়েছে।

​তিনি আরও অভিযোগ করেন, চুক্তি অনুযায়ী বেতন ও পাওনা বুঝিয়ে না দিয়ে তাঁকে আর্থিক সংকটে ফেলা হয়েছে। উল্টো বকেয়া টাকা চাইতে গেলে তাঁর বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা ও আইনি নোটিশ পাঠানো হয়েছে এবং তাঁকে ও তাঁর পরিবারকে বিভিন্ন উপায়ে হুমকি দেওয়া হচ্ছে। ফলে তাঁরা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

​ঘাস ও ভুট্টা চাষের সপক্ষে উপজেলা কৃষি কর্মকর্তার পরামর্শ ও তাঁর কাছে সমস্ত দাপ্তরিক হিসাব-নিকাশ সংরক্ষিত রয়েছে বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে তিনি ব্যয়ের প্রকৃত হিসাব যাচাইপূর্বক বকেয়া বেতন, পাওনা পরিশোধ এবং নিজের ও পরিবারের জন্য আইনি সুরক্ষার জোর দাবি জানান।

​এ বিষয়ে অভিযুক্ত ইউসুফ আল আমিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন