• ঢাকা
  • রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

Advertise your products here

  1. উৎসব / দিবস

আমলসার ইউনিয়নে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:৩৯ পিএম;
আমলসার ইউনিয়নে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ

মোঃ রাশিদুল ইসলাম,মাগুরা জেলা প্রতিনিধিঃ

 

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাগুরার শ্রীপুর উপজেলার ২নং আমলসার ইউনিয়নের গরিব, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ভায়াবিলিটি গ্যাপ ফিল্ডিং (ভিজিএফ) এর চাউল বিতরণ করা হয়েছে । সরকারের মানবিক সহায়তায় কর্মসূচির আওতায় ২০২৫-২০২৬ অর্থ বছরে বিশেষ বরাদ্দ থেকে এ সহায়তা প্রদান করা হয়।
শনিবার সকালে উপজেলার আমলসার ইউনিয়ন প্রাঙ্গণে এ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন উপজেলা তথ্য যোগাযোগ ও প্রযুক্তি সহকারী প্রোগ্রামার ও ইউনিয়ন দায়িত্বরত ট্যাগ অফিসার আহমেদ মাহফুজ। আমলসার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ জয়নুল আবেদীনের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো.আওয়াল হোসেন,ইউপি সদস্য বৃন্দ,সাংবাদিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। 

জানা যায়,  ইউনিয়নে তালিকাভুক্ত ৪ হাজার ৬ শত ৪ জন সুবিধাভোগীর মাঝে বিনামূল্যে চাল বিতরণ করা হয়। প্রত্যেক পরিবারকে ১০কেজি করে চাল প্রদান করা হয়। ত্রাণ ও ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের অধীনে এবং উপজেলা প্রশাসনের তত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হয়।

ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো.জয়নুল আবেদীন বলেন, সরকার সব সময় অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে রয়েছে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দরিদ্র মানুষ কিছুটা স্বস্তি নিয়ে উৎসবে ঈদ উদযাপন করতে পারবেন। সে লক্ষ্যেই ভিজিএফ কর্মসূচির আওতায় এই চাল বিতরণ করা হচ্ছে। 

চাল পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন সুবিধাভোগীরা। উপকারভোগী নাহার খাতুন বলেন,আমরা অসহায় মানুষ, সংসার চালানো খুব কষ্ট। ঈদের আগে সরকারের দেওয়া এই ১০ কেজি চাল পেয়ে অনেক উপকার হলো।
আরেক ভুক্তভোগী হাসান আলী বলেন, ঈদ  উপলক্ষে ১০ কেজি চাল পেয়ে আমরা মহাখুশি। এতে অন্তত পাঁচদিনের খাবার হবে।

ঈদের আগে সরকারি এই সহায়তা পেয়ে ইউনিয়নের দরিদ্র ও অসহায় মানুষের মাঝে স্বস্তি ও আনন্দের ছাপ দেখা গেছে। স্থানীয়রা মনে করেছেন এমন মানবিক উদ্যেগ নিম্ন আয়ের মানুষের জন্য বড় সহায়তা হিসেবে কাজ করছে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন