কলাপাড়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দ বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন
কলাপাড়া প্রতিনিধি :
কলাপাড়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দ বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন।
উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চুন্ন, সিনিয়র সহ-সভাপতি আক্তারুজ্জামান খোকন এবং উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক ফখরুল হাওলাদার কলাপাড়া থানা এলাকার বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখেন।
এ সময় তারা ভোটকেন্দ্রের সার্বিক পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা ও নির্বাচনী প্রস্তুতি পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। নেতৃবৃন্দ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।
তারা বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক
- বিষয়:
- কলাপাড়া* উপজেলা,বিএনপির
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: