• ঢাকা
  • মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. রাজনীতি

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীতে আলোচনা সভা ও চারা বিতরণ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:৩১ এএম;
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীতে আলোচনা সভা ও চারা বিতরণ

লিটু পটুয়াখালী প্রতিনিধি:

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালী জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) পটুয়াখালী শিল্পকলা একাডেমিতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন।
বক্তব্যে তিনি বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে দলের ভূমিকা এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে আলোচনা সভার পাশাপাশি অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। 

আয়োজকরা বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় জনসচেতনতা তৈরির লক্ষ্যে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় পটুয়াখালী জেলা বিএনপি, জাসাস এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন