আমি যে সাহস দেখিয়েছি এটিই আমার বিজয়: মেঘনা আলম
‘ঢাকা-৮ আসনে গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী মেঘনা আলম বলেছেন, জয়-পরাজয় নয় নির্বাচনে অংশ নেওয়ার সাহস দেখানোই তার বড় অর্জন।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের তিনি বলেন, যে আসনে নারীরা ভয়ে নির্বাচনে আসেনা, সেখানে আমি সাহস করেছি, এটিই আমার জন্য বড় অর্জন, এটিই আমার বিজয়।
নিরাপত্তা প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, বারবার আশ্বাস দেওয়া হলেও তাকে স্থায়ীভাবে গানম্যান দেওয়া হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশের কারণে বিষয়টি আটকে আছে বলে জানানো হয়েছিল। তার দাবি, বৈধ প্রার্থী হিসেবে নিরাপত্তা পাওয়া তার নাগরিক অধিকার।
তিনি আরও বলেন, ইলেকশন প্রার্থী হলে নিরাপত্তার স্বার্থে গানম্যান পাওয়া আমার নাগরিক অধিকার। কিন্তু যখন আমাকে গানম্যান দেয়ার সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমার কাগজটা ইস্যু করতে পারছে না। আর যে এজেন্সিগুলো গানম্যান দেয় তারা কাগজের অভাবে দিতে পারছে না। বিষয়টা এমন হলো যে, যাদের অর্থ ও প্রভাব আছে তাদের জন্য নিরাপত্তা পাওয়া সহজ হলেও অন্যদের ক্ষেত্রে জটিলতা তৈরি হয়। নির্বাচন কমিশনের উচিত সবার জন্য সমান ও স্বচ্ছ পরিবেশ নিশ্চিত করা।
তিনি বলেন, কোন এক বিদেশিকে খুশি করতে তারা যদি এটি না দিয়ে থাকে সেটি আসলে দেশের নাগরিক হিসেবে আমাদের জন্য খুবই দুঃখজনক।
মেঘনা আলম আরো বলেন, ইলেকশন কমিশনের নিজেদেরই উচিত স্বচ্ছ পরিবেশ নিশ্চিত করা। যদি তাদের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে তাহলে জনগণের কাছে ভূল বার্তা যায়। প্রার্থী হিসেবে যে প্রচারণা করা যায় মেঘনা আলম সেখানে ১০ শতাংশের মধ্যে ২ শতাংশও করেনি। কিন্তু অনেকে কত কত সীমা লঙ্ঘন করেছে।
মেঘনা আলম জানান, যে কেন্দ্রে তিনি ভোট দিয়েছেন, সেটি তার শিক্ষাজীবনের স্মৃতিবিজড়িত স্থান। প্রথমবার নির্বাচনে অংশ নিয়ে তিনি নিজেকে সম্মানিত ও আনন্দিত মনে করছেন।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- এটিই আমার বিজয়
- মেঘনা আলম
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: