• ঢাকা
  • শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

Advertise your products here

  1. রাজনীতি

আলফাডাঙ্গায় বিএনপির দোয়া ও ইফতার মাহফিল


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৩:২৭ পিএম;
আলফাডাঙ্গায় বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মোহম্মদ আবুল বাশার,আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :

আলফাডাঙ্গায় বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল করেছে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি।
শুক্রবার  ১৩ মার্চ বিকালে আলফাডাঙ্গা কেন্দ্রীয় (জামে মসজিদ) ঈদগাহ ময়দানে এ ইফতার ও দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল মান্নান মিয়া আব্বাস এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ নুরুজাল খসরু’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম।
ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি রবিউল হক রিপন, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান, উপজেলা জামায়ের আমির মাওলানা কামাল হোসেন, নায়েবে আমির মাওলানা আবুল হাসান, মাওলানাএস.এম. রেদওয়ানুন্নবী (রেদওয়ান), সাধারন সম্পাদক এস এম হাফিজুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আহমেদ শিকদার, সাংগঠনিক সম্পাদক মোঃ ইস্রাফিল মোল্লা আইন বিষয়ক সম্পাদক এডভোকেট হেমায়েত হোসেন, বোয়ালমারী শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল আহমেদ সহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। অনুষ্ঠানের শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন