• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. শিক্ষা

বর্ণাঢ্য আয়োজনে খরসূতী সরকারি কলেজে ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:৪২ পিএম;
বর্ণাঢ্য আয়োজনে খরসূতী সরকারি কলেজে ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত

​বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

 


উৎসবমুখর পরিবেশ ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার খরসূতী সরকারি কলেজে অনুষ্ঠিত হয়েছে ‘নবীন বরণ ২০২৬’। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলেজ মিলনায়তনে ফুল  দিয়ে নবীনদের বরণ করে নেওয়া হয়।
​পবিত্র কোরআন তিলওয়াত ও গীতা পাঠের মাধ্যমে মূল অনুষ্ঠানের সূচনা ঘটে। খরসূতী সরকারি কলেজের সুযোগ্য অধ্যক্ষ মো. সাদীন উর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি শুভেচ্ছা বক্তব্য রাখেন । যুক্তিবিদ্যা বিভাগের প্রধান প্রভাষক গৌতম কুমার সিংহের প্রাণবন্ত ও সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানে অনুপ্রেরণামূলক বক্তব্য উপস্থাপন করেন বিভিন্ন বিভাগের প্রধান ও শিক্ষকমণ্ডলী। অন্যান্যের মধ্যে ​বক্তব্য রাখেন, বাংলা বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক মো. ইউনুস আলী, ইসলাম শিক্ষা বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক মো. নিজাম উদ্দিন, ইংরেজি বিভাগের প্রধান প্রভাষক মো. খলিলুর রহমান এবং সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক বিপুল কুমার বিশ্বাস। বক্তারা শিক্ষার্থীদের নিয়মকানুন মেনে চলা, সুশিক্ষায় শিক্ষিত হওয়া এবং দেশ গড়ার কারিগর হিসেবে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান।
​অনুষ্ঠানের অন্যতম আবেগঘন মুহূর্তে দ্বাদশ শ্রেণির জ্যেষ্ঠ শিক্ষার্থীরা সুবাসিত রজনীগন্ধার ফুলের তোড়া দিয়ে একাদশ শ্রেণির নবাগত নবীনদের উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় কলেজের মেধা ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ কৃতী শিক্ষার্থী হিসেবে দ্বাদশ শ্রেণির সুমাইয়া আক্তারকে বিশেষ ‘ট্রাস্ট পুরস্কার’ তুলে দেওয়া হয়।
​পরবর্তী সাংস্কৃতিক পর্বে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী পূর্ণিমা গোলদারের মনোমুগ্ধকর গান ও নৃত্য পরিবেশনা উপস্থিত সবাইকে আনন্দে ভাসিয়ে তোলে।
​পুরো অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে আয়োজনে মূল ভূমিকা পালন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রভাষক ও আয়োজক কমিটির আহ্বায়ক সরদার মুশফিকুর রহমান এবং পৌরনীতি বিভাগের প্রভাষক ও সদস্য মনোয়ার হোসেন। পরিশেষে অনুষ্ঠানের সভাপতি ও কলেজের অধ্যক্ষ মো. সাদীন উর রহমান আয়োজক, শিক্ষক ও শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে বর্ণাঢ্য এই আয়োজনের সমাপনী ঘোষণা করেন।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন