• ঢাকা
  • সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. রাজনীতি

তালতলীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের শাখা প্রতিনিধি সভা সম্পন্ন


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:২৯ পিএম;
তালতলীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের শাখা প্রতিনিধি সভা সম্পন্ন

তালতলী (বরগুনা ) প্রতিনিধি:

 

জনপ্রত্যাশা পূরণে শরীয়াহ ভিত্তিক রাষ্ট্রকাঠামো প্রতিষ্ঠার লক্ষ্যে বরগুনার তালতলীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের শাখা প্রতিনিধি সভা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। 

​আজ ৫ অক্টোবর (সোমবার) বিকাল ৩টায় তালতলী উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে এ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। 

​ইসলামী আন্দোলন বাংলাদেশ তালতলী উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মাদ শাহাদাৎ হোসাইন মাতুব্বর। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা শাখার সেক্রেটারি হাজী মুহাম্মাদ আব্দুস সালাম। 

​সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরগুনা-০১ আসনের সংসদ সদস্য, পীর সাহেব কেওড়াবুনিয়া ও ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সভাপতি আলহাজ্জ হযরত মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ (এমপি)। 

​বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ নুরুল আলম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুফতী আবু সালেহ জিহাদী, দপ্তর সম্পাদক মুহাম্মাদ কামরুল ইসলাম, নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক মুহাম্মাদ ফারুক খাঁন, সহ-প্রচার সম্পাদক এইচ.এম হারুন অর রশীদ, তালতলী উপজেলা শাখার প্রধান উপদেষ্টা ও সাবেক সভাপতি মাওলানা মুহাম্মাদ আফজাল হোসাইন এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার আহ্বায়ক এইচ.এম আব্দুর রহমান। 

​প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ বলেন, ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে এবং আদর্শিক সমাজ গঠনে সংগঠনের নেতা-কর্মীদের সীসাঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। 

​সভায় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন শাখার বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন