বোয়ালমারীর শেলাহাটিতে যুবসমাজের উদ্যোগে অনুষ্ঠিত হলো গ্রামীণ মেলা
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের শেলাহাটি বালুর মাঠে যুবসমাজের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা।
বুধবার (৭ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় মেলার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। মেলাকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খোন্দকার নাসিরুল ইসলাম।
অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক, কয়ড়া কালীবাড়ি মন্দির কমিটির সভাপতি সুবাস সাহা।
ঘোষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইমরান হোসেন (নবাব মিয়া)-র সভাপতিত্বে অনুষ্ঠিত মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বোয়ালমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাবু সঞ্জয় কুমার সাহা; সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিএনপি নেতা মো. রাফিউল আলম মিন্টু; বোয়ালমারী উপজেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক ও সাবেক সাতৈর ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মো. জাকির হোসেন (টিআই); ফরিদপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. জহিরুল ইসলাম (জহির); ঘোষপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. নজরুল ইসলাম; সাতৈর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. এলিম বিশ্বাস; সাতৈর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য অপর চেয়ারম্যান পদপ্রার্থী মো. আতিয়ার রহমান এবং ঘোষপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. কায়কোবাদ শেখ।
মেলার সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে ছিলেন উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু জাফর শেখ, ৫ নম্বর ওয়ার্ডের সমাজ সেবক মো. মোকলেছুর রহমান।
মঞ্চ পরিচালনা করেন ৫ নম্বর ওয়ার্ড যুবদল নেতা মো. রেজাউল করিম।
আয়োজকরা জানান, গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতিকে ধরে রাখা এবং স্থানীয় মানুষের বিনোদনের সুযোগ সৃষ্টি করতেই এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় বিভিন্ন আয়োজনের পাশাপাশি স্থানীয় মানুষের ব্যাপক উপস্থিতি মিলনমেলায় পরিণত হয়।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: