আমার আবার পরীক্ষা দিতে হচ্ছে : নয়ন
রাত পোহালেই শুরু হতে যাচ্ছে প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯টিতে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনের আগের দিন রাতে ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। ছবির ক্যাপশনের একটি লাইনে তিনি লিখেছেন, আগামীকাল ১২ তারিখ আপনাকে (তারেক রহমান) আমার আবার পরীক্ষা দিতে হচ্ছে।
তার স্ট্যাটাসটি যুগান্তরের পাঠকদের হুবহু দেওয়া হলো-
‘প্রিয় নেতা, আপনার নয়ন আপনার জন্য জীবন দিতে সর্বদা প্রস্তুত। আপনি বলেছেন, মাগুরা- ২ আসনে যেভাবেই হোক তুমি ধানের শীষ জিতিয়ে আনবা। যদিও এটা পাহাড় সমান কষ্টসাধ্য ব্যাপার, তারপরও আমি আপনাকে কথা দিয়েছি যেভাবেই হোক এ লাশ নিজের ঘাড়ে তুলে পার করব ইনশাআল্লাহ। আগামীকাল ১২ তারিখ আপনাকে আমার আবার পরীক্ষা দিতে হচ্ছে। ইনশাআল্লাহ অতীতের মতো এ পরীক্ষাতেও আমি পাশ করব। যদিও বড্ড কষ্ট হচ্ছে মানুষকে বুঝাইতে। ইনশাআল্লাহ, প্রার্থী পাশ করলে ধরে নেবেন মাগুরা দুইয়ের মানুষ প্রার্থীকে ভোট দেয়নি, ভোট দিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান, বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানকে, দেশের স্বার্থে।’
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক
- বিষয়:
- আমার* আবার,পরীক্ষা
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: