• ঢাকা
  • বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

আলফাডাঙ্গায় খান বাহাদুর জমিদার বাড়ি বাড়িতে হামলায় ভাংচুর ও লুটপাটের অভিযোগ 


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০২:৩৬ পিএম;
আলফাডাঙ্গায় খান বাহাদুর জমিদার বাড়ি বাড়িতে হামলায় ভাংচুর ও লুটপাটের অভিযোগ 

ফরিদপুরের  আলফাডাঙ্গায় খান বাহাদুর জমিদার বাড়ি ও পৌর সাবেক কাউন্সিলর বাড়িতে হামলায় ভাংচুর ও লুটপাটের অভিযোগ 

ফরিদপুর প্রতিনিধিঃ

 

ফরিদপুরের আলফাডাঙ্গায় খান বাহাদুর আসাদুজ্জামান এর বিট্রিশ আমলে জমিদার বাড়ি ও পৌরসভার সাবেক কাউন্সিলর মাসুম শেখ এর বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। 
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় খান বাহাদুর আসাদুজ্জামান এর পক্ষে জমিদার বাড়ির কেয়ারটেকার নাজমুল হুদা ও সাবেক কাউন্সিলর মাসুম এর মা রহিমা বেগম বাদী হয়ে থানায় দুইটি লিখিত অভিযোগ দায়ের করেন।
সিসি ক্যামেরা, লিখিত অভিযোগ ও সরেজমিন সুত্রে জানাযায়, মঙ্গলবার ৬ অক্টোবর বিকাল ৫টায় পৌরসভার বুড়াইচ গ্রামে প্রথমে সাবেক কাউন্সিলর মাসুমের বাড়িতে দেশীয় অস্ত্র লাঠিসোটা নিয়ে ৫০/৬০ জন বিল্ডিং ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে আলমারী, শোকেজ ভাংচুর করে।
সাবেক কাউন্সিলর মাসুম এর স্ত্রী রেহেনা বেগম বলেন,ঘরে থাকা মালামাল, নগদটাকা ও স্বর্ণ অলংকার লুটপাট করে নিয়েছে এবং হামলাকারীরা হুশিয়ারি করে জীবন নাশের হুমকি দিয়ে চলে যায়। 
জমিদার বাড়ির কেয়ারটেকার নাজমুল হুদা বলেন, প্রায় ৬০/৭০ জন লোক সন্ধ্যার আগে বাড়িতে ঢুকে লাঠিসোটা নিয়ে জানালার থাই গ্লাস ভাংচুর করে এবং দরজা ভেঙে বাড়ির ভিতরে প্রবেশের চেষ্টা করে।
জানতে চাইলে থানা অফিসার ইনচার্জ মোঃ সোহেল সরোয়ার বলেন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন