• ঢাকা
  • শুক্রবার, ১৩ ফেরুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২

Advertise your products here

  1. রাজনীতি

পঞ্চগড়ে দুটি আসনে ধানের শীষের বিজয় 


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:১৯ এএম;
পঞ্চগড়ে দুটি আসনে ধানের শীষের বিজয় 

মাহামুদুল ইসলাম জয়, পঞ্চগড় :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ ও ২ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এ আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় জোটের মনোনীত সারজিস আলম পরাজিত হয়েছেন। এ আসনে ১৫৬টি কেন্দ্রে ৩ লাখ ৫৫ পঞ্চান্ন হাজার ৫৪ জন ভোটগ্রহণ প্রদান করেন। গণনা শেষে বিএনপির প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির ১ লাখ ৭৬ হাজার ১৬৯ ভোট পেয়ে বিজয় অর্জন করেন। তার প্রতিদ্বন্দ্বী সারজিস আলম পেয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৪৯ ভোট এবং পঞ্চগড় ২ দুই আসনে  ১ লাখ ৭৪ হাজার ৬ শত পঞ্চাশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ফরহাদ হোসেন আজাদ তার নিকটতম প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর সফিউল আলম পেয়েছেন ১ লাখ ২৮ হাজার ৮ শত বাষট্টি ভোট।

 

ভোট গণনা শেষে রাত ২ টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী সায়েমুজ্জামান বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

 

দৈনিক পুনরুত্থান / মাহামুদুল ইসলাম জয়, 

এ সম্পর্কিত আরও পড়ুন