• ঢাকা
  • সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. লাইফস্টাইল ও বিউটি টিপস

হাটহাজারীতে জন্ম নিল সাত পা-ওয়ালা বিরল বাছুর, এলাকায় চাঞ্চল্য


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:৪১ পিএম;
হাটহাজারীতে জন্ম নিল সাত পা-ওয়ালা বিরল বাছুর, এলাকায় চাঞ্চল্য

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি:

 

চট্টগ্রামের হাটহাজারীতে সাত পা-ওয়ালা জন্ম নিয়েছে একটি বিরল বাছুর। পৌরসভার পশ্চিমের পাহাড়ি এলাকায় এক খামারির গোয়ালঘরে এই অবাক করা ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (১৯ সেপ্টেম্বর) পৌরসভার কৃষি ফার্মের পশ্চিমে ও ফায়ার সার্ভিস সেন্টারের দক্ষিণে অবস্থিত দুদু মিয়ার পাহাড়ের একটি টিনশেড জামে মসজিদসংলগ্ন খামারি আবু তাহেরের ছেলে মো. মাসুদের গোয়ালঘরে পালিত একটি গাভী এই বাছুর প্রসব করে।

সরেজমিন দেখা গেছে, বাছুরটির স্বাভাবিক চারটি পায়ের পাশাপাশি এর পিঠ ও পেছনের অংশে অতিরিক্ত আরও তিনটি পা রয়েছে। এ ধরনের অস্বাভাবিক শারীরিক গঠন সত্ত্বেও বাছুরটি সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিকভাবে বেঁচে আছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা পর্যন্ত বাছুরটি জীবিত ও সুস্থ ছিল বলে জানা গেছে। এই অলৌকিক ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বাছুরটিকে একনজর দেখার জন্য প্রতিদিন দূর-দূরান্ত থেকে উৎসুক জনতা ভিড় জমাচ্ছেন।

এ বিষয়ে হাটহাজারী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাবিল ফারাবী জানান, বিষয়টি শোনার পর আমাদের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে গিয়েছিল। তবে মালিকপক্ষ বাছুরটি দেখাতে অসম্মতি জানিয়েছে।

তিনি আরও জানান, আমরা গাভীটির মালিকপক্ষকে আশ্বস্ত করেছি যে, এ বিষয়ে যেকোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হলে আমাদের পক্ষ থেকে তা প্রদান করা হবে। ঠিক কী কারণে এমন বিরল ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এটি পরবর্তীতে গবেষণার কাজেও আসতে পারে। তবে মালিকপক্ষের অসহযোগিতার কারণে আমাদের পক্ষে বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা ও সহায়তা করা সম্ভব হয়নি।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন