• ঢাকা
  • শনিবার, ১৪ ফেরুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২

Advertise your products here

  1. রাজনীতি

নির্বাচনে হেরে গেলেও খোন্দকার নাসিরের জনগণের পাশে থাকার অঙ্গিকার


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ১৪ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:৩২ পিএম;
নির্বাচনে হেরে গেলেও খোন্দকার নাসিরের জনগণের পাশে থাকার অঙ্গিকার

মিজান উর রহমান, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :

 

নির্বাচনে হেরে গেলেও বিএনপি  নেতা খোন্দকার নাসিরুল ইসলাম নেতা-কর্মী ও জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন। 

ফরিদপুর-১ (আলফাডাঙ্গা-বোয়ালমারী-মধুখালী) আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করেন বিএনপি মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি, সাবেক এমপি খোন্দকার নাসিরুল ইসলাম। নির্বাচনে তিনি পরাজিত হয়েছেন। পরাজয়ের সাথে সাথে মেরুদন্ড সোজা করে ঘুড়ে দাড়িয়েছেন।  অঙ্গিকার ব্যক্ত করেছেন, আজীবন তিনি নেতা-কর্মীদের পাশে থাকবেন এবং আপামোর জনসাধারণের সেবা করে যাবেন।

 বিএনপির এই নেতা ইতোমধ্যেই নেতা-কর্মীদের খোঁজ খবর নিতে মাঠে নেমেছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারী ২০২৬) দিনব্যাপী তিনি বোয়ালমারী উপজেলার রূপপাত ও শেখর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের খোঁজ খবর নেন।

এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে খন্দকার নাসিরুল ইসলাম বলেন, “আমি এমপি হলে হয়তো এলাকার উন্নয়ন আরও বেশি হতো। ইনশাআল্লাহ, এমপি না হয়েও আমি ধারাবাহিক ভাবে এলাকার উন্নয়নে কাজ করে যাবো। আমি সব সময় আমার নির্বাচনী এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে৷ থাকবো।"

তিনি আশা করেন, আইন প্রয়োগকারী সংস্থাগুলো আগের চেয়ে আরও ভালো ভূমিকা পালন করবে, ঘুষ ও দূর্নীতির কোনো স্থান থাকবে না। তিনি আরও বলেন, "আমরা সবসময় মজলুম ও সাধারণ মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকব।”

তিনি বলেন, “আগে আমাদের ভোট ছিল প্রায় ১২ হাজার। এবার তা বেড়ে প্রায় ১ লাখ ২৭ হাজারে পৌঁছেছে। আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে জনগণের পাশে থাকি, তাদের কাজ করি এবং সমাজের ভালো কাজগুলো করি, তাহলে ভবিষ্যতে ভোট আরও বাড়বে। আমরা সেই লক্ষ্য নিয়েই কাজ করে যাব, ইনশাআল্লাহ।”

সফর কালে তার সঙ্গে ছিলেন বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক বাবু সঞ্জয় কুমার সাহা, শেখর ইউনিয়ন চেয়ারম্যান কামাল আহমেদ, রূপপাত ইউনিয়নের চেয়ারম্যান মরহুম মিজানুর রহমান সোনা মিয়ার স্ত্রী ইসরাত জাহান দীপা, রূপপাত ইউনিয়ন যুবদল সভাপতি মিলন সিকদার, বিএনপি নেতা দ্বীন ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে খোন্দকার নাসিরুল ইসলাম নেতা-কমর্দের বলেন, 'আগামী দিনে দলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করে জনগণের আস্থা অর্জন করতে হবে।'

 

 

দৈনিক পুনরুত্থান / মিজান উর রহমান 

এ সম্পর্কিত আরও পড়ুন