• ঢাকা
  • শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

Advertise your products here

  1. উৎসব / দিবস

মধুখালীতে এতিমদের সাথে স্বেচ্ছাসেবী সংগঠনের ইফতার মাহফিল 


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:৪২ পিএম;
মধুখালীতে এতিমদের সাথে স্বেচ্ছাসেবী সংগঠনের ইফতার মাহফিল 

ফরিদপুর জেলা প্রতিনিধি:

 

 

মধুখালীতে এতিমদের সাথে স্বেচ্ছাসেবী সংগঠনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

পবিত্র মাহে রমজান উপলক্ষে ফরিদপুরের মধুখালী উপজেলার বামুন্দি বালিয়াকান্দি বাজারে অবস্থিত হযরত আবু বক্কর সিদ্দিক (রাঃ) নুরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় কোমলমতি এতিম শিশুদের সাথে নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন “এসো আল্লাহর পথে”। শুক্রবার (১৩ মার্চ ২০২৬) বিকেলে এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।
আয়োজকরা জানান, ২০২১ সালে প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এতিম শিশুদের মুখে হাসি ফোটানো এবং তাদের সাথে পবিত্র রমজানের আনন্দ ভাগ করে নেওয়ার উদ্দেশ্যে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতারের আগে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত শেষে সংগঠনের সদস্যরা এতিম শিশুদের মাঝে ইফতার ও খাবার পরিবেশন করেন।
সংগঠনের পক্ষ থেকে বলা হয়, “এই শিশুরা আমাদের সমাজেরই অংশ। তাদের সাথে কিছুটা সময় কাটাতে পেরে এবং একসাথে ইফতার করতে পেরে আমরা সত্যিই আনন্দিত। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
ইফতার মাহফিলে সংগঠনের সদস্যবৃন্দ, মাদ্রাসার শিক্ষক ও এতিমখানার শিশুরা উপস্থিত ছিলেন।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন