আলফাডাঙ্গায় ২২তম মতুয়া মহাসম্মেলনে সংস্কৃতিক বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের আলফাডাঙ্গায় বিশ্ব শান্তি কামনায় আয়োজিত ৩ দিনব্যাপী ২২তম মতুয়া মহাসম্মেলন-২০২৬ উদ্বোধন করা হয়।
শুক্রবার বিকাল সাড়ে তিনটায় উপজেলা কেন্দ্রীয় শ্রী শ্রী হরি মন্দির প্রাঙ্গণে ৩ দিন ব্যাপী এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী (এমপি)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি ফরিদপুর ১ আসনের সাবেক সাংসদ খন্দকার নাসিরুল ইসলাম।
অনুষ্ঠান উদ্বোধন করেন শ্রী হরি গুরুচাঁদ মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটি শ্রীধাম ওড়াকান্দির সভাপতি মহা মতুয়াচার্য পদ্মনাভ ঠাকুর। আশীর্বাদক বক্তা হিসেবে বক্তব্য রাখেন, মতুয়া মাতা শ্রীমতি সুবর্ণা ঠাকুর।
আলফাডাঙ্গা হরি মন্দিরের সভাপতি নিত্য গোপাল মন্ডলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক প্রবীর কুমার বিশ্বাসের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রায়হান গফুুর, উপজেলা নির্বাহী অফিসার রিফাত নূর মৌসুমি, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল হাসনাত খান, উপজেলা বিএনপির সভাপতি, আব্দুল মান্নান মিয়া আব্বাস, সাধারণ সম্পাদক নুরজামান খসরু, পৌর বিএনপির সভাপতি মোঃ রবিউল হক রিপন, সাধারণ সম্পাদক মোঃ হাসিবুল হাসান, মতুয়া সম্মেলনে আহবায়ক ডাঃ সুমন রায় প্রমুখ।
এ উপলক্ষে শুক্রবার সকালে বিশ্ব শান্তি কামনায় শাড়ি র্যালি, মতুয়া দলের আগমন এবং মহাপ্রসাদ বিতরণের আয়োজন করা হয়। সন্ধ্যায় মতুয়া দর্শনের ওপর আলোচনা সভা এবং রাতে লীলাভিনয় ‘মহামানব গণেশ পাগল’ মঞ্চস্থ হওয়ার কথা রয়েছে।
আয়োজকরা জানান, আগামি রবিবার সকালে লীলামৃত পাঠ, ধর্মীয় সংকীর্তন, ভোগ আরতি ও মীন মহোৎসবের মধ্য দিয়ে এ সম্মেলনের সমাপ্তি ঘটবে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক
- বিষয়:
- আলফাডাঙ্গায়* ২২তম,মতুয়া
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: