• ঢাকা
  • সোমবার, ০৯ ফেরুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

Advertise your products here

  1. রাজনীতি

মহম্মদপুর বড়রিয়া গ্রামে ধানের শীষের বিশাল মিছিল


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ০৮ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:১৪ এএম
মহম্মদপুর বড়রিয়া গ্রামে ধানের শীষের বিশাল মিছিল

এস এম আজগার আলী,মহম্মদপুর (মাগুরা)প্রতিনিধি ঃ

মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের বড়রিয়া গ্রামে গ্রামবাসীর উদ্যোগে বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষের পক্ষে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠিত এ মিছিলে অংশ নেন বিএনপির মনোনীত প্রার্থী নিতাই রায় চৌধুরী। মিছিলটি গ্রামটির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। এ সময় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

মিছিলে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খান বাচ্চু, বালিদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহাজান সরদার, যুবদল নেতা মেহেদী হাসান রাজিবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ সময় বক্তারা বলেন, ধানের শীষ জনগণের আশা-ভরসার প্রতীক। আসন্ন নির্বাচনে জনগণ ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে রায় দেবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

দৈনিক পুনরুত্থান / এস এম আজগার আলী

এ সম্পর্কিত আরও পড়ুন