• ঢাকা
  • বুধবার, ১৮ ফেরুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২

Advertise your products here

  1. সারাদেশ

স্বপ্ন পুড়ে নিঃস্ব রুকমান মোল্যার পরিবার, পাশে দাঁড়ালেন সমাজসেবক মোঃ মুরাদ আলী


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ১৮ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:০৩ পিএম;
স্বপ্ন পুড়ে নিঃস্ব রুকমান মোল্যার পরিবার, পাশে দাঁড়ালেন সমাজসেবক মোঃ মুরাদ আলী
প্রতীকী ছবি :

এস এম আজগার আলী, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি। 

 

মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের বেথুলিয়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত সোমবার রাত আনুমানিক ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে রুকমান মোল্যার ঘরসহ মোট পাঁচটি ঘর সম্পূর্ণভাবে পুড়ে যায় এবং পরিবারগুলো মুহূর্তেই নিঃস্ব হয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে হঠাৎ আগুনের সূত্রপাত হলে তা দ্রুত আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। এলাকাবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ঘরে থাকা আসবাবপত্র, নগদ অর্থ ও প্রয়োজনীয় মালামাল আগুনে ভস্মীভূত হয়।

ক্ষতিগ্রস্ত রুকমান মোল্যা জানান, একটা বাড়ি করা প্রত্যেক মানুষের স্বপ্ন থাকে,আমার সেই স্বপ্ন,  বসতঘর ও ঘরের সব মালামাল আগুনে পুড়ে গেছে। বর্তমানে পরিবার নিয়ে তিনি চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছেন।

ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বিশিষ্ট সমাজসেবক মোঃ মুরাদ আলী ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ান। তিনি তাৎক্ষণিকভাবে খাদ্যসামগ্রী প্রদান করেন এবং নতুন করে ঘর নির্মাণের জন্য টিন পাঠানোর ব্যবস্থা করেন। তার এই মানবিক উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কিছুটা হলেও স্বস্তি ফিরে পেয়েছে।

এলাকাবাসী মোঃ মুরাদ আলীর এ মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সরকারি ও বেসরকারি সহায়তার আহ্বান জানিয়েছেন।

দৈনিক পুনরুত্থান / এস এম আজগার আলী

এ সম্পর্কিত আরও পড়ুন