• ঢাকা
  • মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

Advertise your products here

  1. সারাদেশ

নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র লুটের ঘটনায় যুবক আটক


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:৪২ এএম;
নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র লুটের ঘটনায় যুবক আটক

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের অস্ত্র লুটের ঘটনায় জড়িত এক যুবককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার (৯ মার্চ) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে নারায়ণগঞ্জ মডেল থানার একটি দল বন্দর থানার সোনাকান্দা ব্যাপারীপাড়া এলাকা থেকে তাকে আটক করে।

আটক যুবকের নাম মো. মিশাল (৩০)। তিনি নারায়ণগঞ্জ শহরের দেওভোগ পানির ট্যাংকি এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, অস্ত্র ছিনতাইয়ের ঘটনার পরপরই বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মিশালকে আটক করা হয়। তবে ছিনতাই হওয়া অস্ত্রটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশনস) তারেক আল মেহেদী কালের কণ্ঠকে বলেন, অস্ত্র ছিনতাইয়ের ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

ঘটনার সঙ্গে জড়িত একজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অস্ত্রটি বাকি দুইজনের কাছে আছে বলে স্বীকার করেছেন। ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধারের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরো বলেন, পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় তিনজন জড়িত ছিল।

বাকি দুইজনকে আমরা আশা করছি দ্রুতই আইনের আওতায় আনতে পারব। পাশাপাশি অস্ত্রটি উদ্ধার করা সম্ভব হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার বিভিন্ন এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।

প্রসঙ্গত, সোমবার (৯ মার্চ) ভোরে ছিনতাইকারীরা নারায়ণগঞ্জ নগর ভবনের সামনে থেকে পুলিশের এএসআইয়ের উপর হামলা করে এবং তার সরকারি অস্ত্র লুট করে নিয়ে যায়।

 

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন