• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

Advertise your products here

  1. শিক্ষা

এইচএসসিতে অকৃতকার্য হয়ে মাগুরায় দুই শিক্ষার্থীর আত্মহত্যা


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:৪৩ পিএম;
এইচএসসিতে অকৃতকার্য হয়ে মাগুরায় দুই শিক্ষার্থীর আত্মহত্যা

সিনিয়র স্টাফ রিপোর্টার :

 

মাগুরায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার খবর পাওয়ার পর দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের আমুড়িয়া ও নতুনগ্রাম এলাকায় পৃথক এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের আমুড়িয়া গ্রামের মাঠপাড়া এলাকার শফিকুল বিশ্বাসের ছেলে বাপ্পি হোসাইন (১৯) এবং একই ইউনিয়নের নতুনগ্রামের মৃত অনিল শিকদারের মেয়ে অনন্যা শিকদার (২০)।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাপ্পি হোসাইন চলতি বছরের এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে অংশ নেন।


পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর শনিবার দুপুর ১২টার পর নিজ বাড়িতে তিনি মারা যান। বাপ্পি মাগুরার শালিখা উপজেলার বুনাগাঁতি ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন।
অন্যদিকে, অনন্যা শিকদার কুলিয়া-কুচিয়ামোড়া সৈয়দ আতর আলী স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তিনিও পরীক্ষায় অকৃতকার্য হন।

শনিবার দুপুরে পরিবারের সদস্যরা তাকে নিজ ঘরে অচেতন অবস্থায় উদ্ধার করেন। পরে স্থানীয় এক পল্লিচিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর অকৃতকার্য হয়ে দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে।

পৃথক দুটি অপমৃত্যুর ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন