ফরিদপুর জেলা শ্রেষ্ঠ সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হলেন রুমা আফরোজ তুলি
ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুর জেলার মধুখালী উপজেলায় কর্মরত সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুমা আফরোজ তুলি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে মনোনীত হয়েছেন। তাঁর এ অর্জনে মধুখালীসহ জেলার শিক্ষা অঙ্গনে আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়েছে।
জানা গেছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ফরিদপুর জেলার বিভিন্ন ক্যাটাগরিতে চলতি বছরে মোট ১৭ জন শ্রেষ্ঠত্ব অর্জনকারীর নাম ঘোষণা করেছে। গত ২১ মে জেলা প্রশাসক ও বাছাই কমিটির সভাপতি মাজহারুল ইসলাম এ তালিকা প্রকাশ করেন।
রুমা আফরোজ তুলি বর্তমানে মধুখালী উপজেলায় সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, বিদ্যালয় তদারকি, শিক্ষকদের সঙ্গে সমন্বয় এবং শিক্ষার্থীদের উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননা অর্জন করেন বলে জানিয়েছেন বাছাই কমিটির সদস্য সচিব ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মহিউদ্দিন।
সহকর্মী ও শিক্ষাঙ্গনের সংশ্লিষ্টরা জানান, দায়িত্বশীলতা, সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করায় তিনি অল্প সময়েই সবার আস্থা অর্জন করেছেন। তাঁর এ সাফল্যে মধুখালী উপজেলার শিক্ষা পরিবারে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।
প্রতিক্রিয়ায় রুমা আফরোজ তুলি বলেন, তিনি সবসময় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা মেনে কাজ করার চেষ্টা করেছেন এবং নিজের কর্মক্ষেত্রকে পরিবারের মতো মনে করে দায়িত্ব পালন করেছেন। এ কারণেই কর্তৃপক্ষ তাঁকে বিশেষ বিবেচনায় মূল্যায়ন করেছে বলে তিনি মনে করেন।
তিনি এ অর্জনের জন্য মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও প্রাথমিক শিক্ষার উন্নয়নে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
- বিষয়:
- ফরিদপুর* জেলা,শ্রেষ্ঠ
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: