আব্দুন নূর তুষারের ফেসবুক পোস্টকে ভুয়া বলল প্রেস উইং
গণভোট নিয়ে অনলাইন অ্যাকটিভিস্ট আব্দুন নূর তুষারের দেওয়া একটি পোস্ট ফেসবুকে ভাইরাল হয়েছে। গতকাল রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া ওই পোস্টে আব্দুন নূর তুষার দাবি করেন, “গণভোটে ‘হ্যাঁ’ এবং ‘না’ মিলে মোট ৩ কোটি ২৫ লাখ ভোট পড়েছে। অন্যদিকে নির্বাচনে ভোট দিয়েছে ৭ কোটি ৬৬ লাখ মানুষ। তিনি প্রশ্ন তুলেছেন, বাকি ৪ কোটি ৪১ লাখ ভোট কোথায় গেল।
তবে আব্দুন নূর তুষারের দেওয়া এ তথ্য সঠিক নয় বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রেস উইং।
আজ শনিবার প্রেস উইংয়ের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোট নিয়ে অনলাইন অ্যাকটিভিস্ট আব্দুন নূর তুষারের দেওয়া ভুয়া তথ্য ফেসবুকে ভাইরাল হয়েছে।
‘গতকাল রাতে নিজের ফেসবুক আইডিতে আব্দুন নূর তুষার এক পোস্টে দাবি করেন, গণভোটে ‘হ্যাঁ’ এবং ‘না’ মিলে মোট ৩ কোটি ২৫ লাখ ভোট পড়েছে। অন্যদিকে নির্বাচনে ভোট দিয়েছে ৭ কোটি ৬৬ লাখ মানুষ। তিনি প্রশ্ন তুলেছেন, বাকি ৪ কোটি ৪১ লাখ ভোট কোথায় গেল।’
প্রেস উইং জানায়, যাচাই করে দেখা যায়, তুষারের দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেট অনুযায়ী, ‘হ্যাঁ’ এবং ‘না’ মিলে মোট ভোট কাস্ট হয়েছে ৭ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ২৩টি। এর মধ্যে অসঠিক পদ্ধতিতে ভোট দেওয়ার কারণে বাতিল হয়েছে ৭৪ লাখ ২২ হাজার ৬৩৭টি।
মোট কাস্ট হওয়া বৈধ ভোটের সংখ্যা ৭ কোটি ২ লাখ ৭২ হাজার ৩৮৬টি। অর্থাৎ, আব্দুন নূর তুষারের ফেসবুক পোস্টে দেওয়া তথ্যটি ভুয়া।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক
- বিষয়:
- আব্দুন* নূর,তুষারের
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: