• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ফেরুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২

Advertise your products here

  1. সারাদেশ

রমজানে মানবিক উদ্যোগ: বাঞ্ছারামপুরে অসহায়দের পাশে ভিলেজ ফাউন্ডেশন


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ২৩ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:১৯ পিএম;
রমজানে মানবিক উদ্যোগ: বাঞ্ছারামপুরে অসহায়দের পাশে ভিলেজ ফাউন্ডেশন

 

পবিত্র মাহে রমজানকে ঘিরে বাঞ্ছারামপুরে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে সেচ্ছাসেবী যুব সংগঠন ভিলেজ ফাউন্ডেশন। সংগঠনের উদ্যোগে এলাকার সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের পরিবারের মাঝে ইফতার সামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য বিতরণ করা হয়।

এই কর্মসূচির আওতায় চাল, ডাল, তেল, চিনি, ছোলা ও খেজুরসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়, যাতে অসহায় পরিবারগুলো রমজানের সময়টুকু স্বাচ্ছন্দ্যে ও মর্যাদার সঙ্গে অতিবাহিত করতে পারেন। সংগঠনের স্বেচ্ছাসেবীরা সরাসরি বাড়ি বাড়ি গিয়ে সহায়তা পৌঁছে দেন, যা স্থানীয়দের মাঝে ইতিবাচক সাড়া ফেলে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ হানজালা। তিনি বলেন, “রমজান আমাদের জন্য সংযম ও সহমর্মিতার মাস। আমরা চেষ্টা করেছি আমাদের গ্রামের অসহায় মানুষের পাশে দাঁড়াতে। ভবিষ্যতেও আরও বড় পরিসরে মানবিক সহায়তা কার্যক্রম চালু করার পরিকল্পনা রয়েছে।”

এসময় আরও উপস্থিত ছিলেন সাকিব, শাহিনসহ গ্রামের বড় থেকে ছোট সকল দায়িত্বশীল সদস্যরা। সবার সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয়।

উল্লেখ্য, ২০২১ সালে প্রতিষ্ঠিত ভিলেজ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকেই তারা পরিবেশ সংরক্ষণ, শিক্ষা সহায়তা ও বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। স্থানীয়ভাবে তাদের বিভিন্ন উদ্যোগ ইতোমধ্যে প্রশংসিত হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের সচেতন ও বিত্তবান মানুষের সহযোগিতা অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও বিস্তৃতভাবে মানবিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে। মানবিক ও সবুজ সমাজ গঠনে সকলের অংশগ্রহণ কামনা করেছেন সংগঠনের

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন