• ঢাকা
  • সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২

Advertise your products here

  1. রাজনীতি

রাণীনগরে এমপিকে সংবর্ধনা ও শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত 


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ০৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:০৭ পিএম;
রাণীনগরে এমপিকে সংবর্ধনা ও শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

রাণীনগর (নওগা) প্রতিনিধি :

 

নওগাঁর রাণীনগর উপজেলায় শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষকদের সাথে নবনির্বাচিত এমপি’র মতবিনিময় সভা এবং সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা পরিবারের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা পরিবারের পক্ষ থেকে নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা দেয়া হয়।
‎উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁ-৬,(আত্রাই-রাণীনগর) আসনের নবনির্বাচিত এমপি শেখ মো. রেজাউল ইসলাম রেজু। বিশেষ অতিথি ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ,উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন। এছাড়া অন্যদের মধ্যে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুল রহমান বাবু,সহ-সভাপতি একেএম জাকির হোসেনসহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও মাদ্রাসার প্রধান ও সহকারী প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
‎সভায় প্রধান অতিথি এমপি শেখ মো. রেজাউল ইসলাম রেজু শিক্ষার গুণগত মান উন্নয়ন ও শিক্ষা ব্যবস্থাকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে শিক্ষকদের নিকট থেকে বিভিন্ন ধারনা এবং ভবিষ্যৎ করণীয় সম্পর্কে মতামত জানতে চান। শিক্ষকরা মুক্ত আলোচনায় তাদের ভাবনা ও বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। আলোচনায় শিক্ষার গুণগত মান উন্নয়নে সকলের বক্তব্য শোনেন এবং দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
 

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন