তালতলীর করইবাড়িয়াতে বিএনপি'র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী
তালতলী বরগুনা প্রতিনিধিঃ
জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরগুনার তালতলীতে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
তালতলী উপজেলার ৩নং কড়ইবাড়িয়া ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সদস্য ও সাবেক সহ-সভাপতি (তালতলী উপজেলা বিএনপি) এবং সাবেক ভাইস চেয়ারম্যান (তালতলী উপজেলা পরিষদ) মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালতলী উপজেলা বিএনপি'র সাবেক সদস্য জনাব কবির আকন।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিয়া শামীম আহসান, মিয়া রিয়াজুল ইসলাম রিয়াজ, মোঃ সেলেন তাং, ইমরান হোসেন কেরামত, আল আমীন হাং, আসলাম আকন, জহিরুল ইসলাম জহির, কবির হাং, ছিদ্দিকুর রহমান মামুন, মাহবুবসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন মোঃ এনামুল হক বশির সিকদার।
অনুষ্ঠানের শুরুতে বর্ণাঢ্য এক র্যালী এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর গুরুত্ব তুলে ধরেন এবং গণতন্ত্র পুনরুদ্ধার ও দলীয় সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সভায় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের সর্বস্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: