• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

স্বর্ণের লোভে ড্রিল মেশিন দিয়ে গৃহবধূ হত্যা: আসামির যাবজ্জীবন কারাদণ্ড


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:১৭ পিএম;
স্বর্ণের লোভে ড্রিল মেশিন দিয়ে গৃহবধূ হত্যা: আসামির যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:

 


নওগাঁয় স্বর্ণালংকার ছিনতাইয়ের লোভে ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে কহিনুর বেগম (৪৫) নামের এক নারীকে হত্যার মামলায় সোহেল রানা ওরফে হানিফ (৩২) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

গত মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে নওগাঁ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এবং স্পেশাল ট্রাইব্যুনাল-৩ এর বিচারক রাজু আহমেদ এই রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার নয়ানন্দন দারোগা বাড়ি এলাকার মফিজুল হকের ছেলে। তিনি নওগাঁ শহরের পারঘাটি এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন। নিহত কহিনুর বেগমও শহরের একই এলাকার ইসরাইল শেখের স্ত্রী।


আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১১ সেপ্টেম্বর দুপুরে কহিনুর বেগমের স্বামী ব্যবসায়িক কাজে বাড়ির বাইরে ছিলেন এবং বাড়িতে একা ছিলেন কহিনুর। আসামি সোহেল রানার সঙ্গে তাদের পূর্বপরিচয় ও পারিবারিক সুসম্পর্ক থাকায় তিনি ওই বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন। ঘটনার দিন সেই সুযোগকে কাজে লাগিয়ে তিনি বাড়িতে প্রবেশ করেন।
 একপর্যায়ে ড্রিল মেশিন দিয়ে কহিনুরের মাথায় আঘাত করে তাকে গুরুতর আহত করেন। পরে বাসা থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে পালিয়ে যান তিনি।

পরবর্তীতে স্থানীয় লোকজন রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় কহিনুরকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্বজনরা বাদী হয়ে নওগাঁ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত এবং সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ এই চূড়ান্ত রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মাহফুজ আলম খান এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট শওকত ইলিয়াস কবির।

অ্যাডভোকেট মাহফুজ আলম খান রায়ের পর সন্তোষ প্রকাশ করে বলেন, "মামলার বিচারিক প্রক্রিয়ায় সাক্ষীদের সাক্ষ্য, মেডিকেল রিপোর্ট,

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন