• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ ফেরুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২

Advertise your products here

  1. শিক্ষা

খানসামায় প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:৫৩ পিএম;
খানসামায় প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

নুর-আমিন ; খানসামা (দিনাজপুর) প্রতিনিধি :

 

“শিক্ষকের মর্যাদার জয় হোক” স্লোগানকে সামনে রেখে গঠিত বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি–রেজি নং এস-১২০৬৮ এর দিনাজপুর জেলার খানসামা উপজেলা শাখার ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সংগঠনের জেলা কমিটির সভাপতি মোঃ আব্দুল লতিফ ও সাধারণ সম্পাদক এ.টি.এম. মিরাজ আলী হায়দার স্বাক্ষরিত অনুমোদনপত্রে আহমদ উল্লাহকে সভাপতি, মোঃ নুর জামানকে সাধারণ সম্পাদক এবং মো: নুর বক্ত হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে এ কমিটির অনুমোদন প্রদান করা হয়।

অনুমোদিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন— সিনিয়র সহ-সভাপতি: আবুল কালাম আজাদ, শরীফ মোঃ আবুজ্জোহা ও শাহানাজ পারভীন।

সহ-সভাপতি: সাদেক আলী, নিরঞ্জন রায়, খলিলুর রহমান ও তানজিলা বেগম।

যুগ্ম সিনিয়র সহকারী সাধারণ সম্পাদক: ফারুক হোসেন, স্বপন কুমার দাস ও ললিত চন্দ্র রায়।

সহকারী সাধারণ সম্পাদক: আশরাফ আলী, বিধান রায়, ফিরোজ শাহ, এনায়েত উল্লাহ, কামরুল হাসান, নবকান্ত রায় ও মোজাক্কের হোসেন।

সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক: জনক রাজ রায় , মোসাদ্দেক হোসেন, মশিউর রহমান, আব্দুর রাজ্জাক, হুমায়রা হিমু, এরশাদ আলী ও ফরিদা ইয়াসমিন।

এছাড়াও প্রচার সম্পাদক হিসেবে সোহেল চৌধুরী, সহ-প্রচার সম্পাদক অশোক চন্দ্র, দপ্তর সম্পাদক মামনুর রশিদ, অর্থ সম্পাদক সেকেন্দার মির্জা, কল্যাণ ট্রাস্ট সম্পাদক নুর ইসলাম, তথ্যপ্রযুক্তি সম্পাদক কার্তিক চন্দ্র, আইন সম্পাদক শাহিনুর আলম, মহিলা বিষয়ক সম্পাদক পল্লবী সোম, কাব ও স্কাউট বিষয়ক সম্পাদক লাকী আরা, ক্রীড়া সম্পাদক মঞ্জুরুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদিকা মাহফুজা বানু, মিডিয়া সম্পাদক মোক্তার হোসেন, সাহিত্য সম্পাদক অমল চন্দ্র, সমবায় সম্পাদক মোসাদ্দেক হোসেন ও আপ্যায়ন সম্পাদক দেবী রায় দায়িত্ব পেয়েছেন। এছাড়া ২৯ জনকে সাধারণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি (শনিবার) দুপুরে খানসামা উপজেলার পাকেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিক্ষক সমাবেশ ও নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত হন খামারপাড়া ইউনিয়নের বালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আহমদ উল্লাহ। একইভাবে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন ভাবকি ইউনিয়নের রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নূর জামান। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ শিক্ষকদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

 

দৈনিক পুনরুত্থান / নুর-আমিন

এ সম্পর্কিত আরও পড়ুন