• ঢাকা
  • শুক্রবার, ২৮ আগষ্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩

Advertise your products here

  1. রাজনীতি

বোয়ালমারীতে ওলামা দলের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত,সভাপতি মুন্সি সিরাজ সম্পাদক আব্দুল আজিজ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শুক্রবার, ২৮ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:৩৯ পিএম;
বোয়ালমারীতে ওলামা দলের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত,সভাপতি মুন্সি সিরাজ সম্পাদক আব্দুল আজিজ

মিজান উর রহমান, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:


ফরিদপুরের বোয়ালমারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদলের ত্রি-বার্ষিক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) বিকেল সাড়ে চারটায় ডাকবাংলো রোডস্থ উপজেলা বিএনপির কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক মাওলানা দিলওয়ার হোসেন (জিলুর) সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার সাহা, সিনিয়র সহ-সভাপতি মো. আকরাম হোসেন মিয়া, বোয়ালমারী পৌর বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস শেখ, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. ইকরাম হোসেন, ফরিদপুর জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা মো. সিরাজুল ইসলাম।
সম্মেলনটি সার্বিক দিকনির্দেশনা ও পরিচালনার দায়িত্বে ছিলেন, বোয়ালমারী উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি মুন্সী সিরাজুল ইসলাম। এ সময় আলফাডাঙ্গা উপজেলা ওলামা দলের সভাপতি ওসমান গনি, মধুখালী উপজেলা ওলামা দলের সভাপতি রাকিবুল হাসান, মধুখালী পৌর ওলামা দলের সভাপতি মো. ফরিদ হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের বোয়ালমারী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে মুন্সী সিরাজুল ইসলামকে সভাপতি ও মাও: আব্দুল আজিজকে সাধারণ সম্পাদক করা হয়েছে। 
এ ছাড়া বোয়ালমারী পৌর শাখায় মাওলানা ডা. কামাল হোসেনকে সভাপতি এবং হাফেজ মুরাদুজ্জামানকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। 
 

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন