ভাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে ২জন নিহত, আহত ২০
ভাঙ্গায় যাত্রীবাহী একটি বাস উল্টে ২যাত্রী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত: ২০ জন।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় যাত্রীবাহী বাস উল্টে ঘটনাস্থলেই দুইজন নি/হ/ত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর।
বুধবার (১১ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর ১টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের সুয়াদি নামক এলাকার সিসিপিএল পেট্রোল পাম্পের সামনে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা নড়াইলগামী ‘নড়াইল এক্সপ্রেস’ নামের বাসটি পেট্রোল পাম্পে তেল নিতে প্রবেশ করছিল। সেই সময় সামনে থেকে আসা একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে বাসটি উল্টে যায়।
নিহতদের মধ্যে একজন বাসের সুপারভাইজার শরিফুল ইসলাম। অপর নিহতের পরিচয় এখনও জানা যায়নি। আহত যাত্রীদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ উদ্ধার অভিযান চালায়। দুইজন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত ১০ জনসহ অন্যান্য আহতদের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট গাড়িটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক
- বিষয়:
- ভাঙ্গায়* যাত্রীবাহী,বাস
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: