• ঢাকা
  • সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২

Advertise your products here

  1. রাজনীতি

দেবীগঞ্জে গণপিটুনির শিকার ব্যক্তি যুবদলের কেউ নয়, জেলা যুবদল


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ২৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:৫৫ পিএম;
দেবীগঞ্জে গণপিটুনির শিকার ব্যক্তি যুবদলের কেউ নয়, জেলা যুবদল

মাহামুদুল ইসলাম জয়, পঞ্চগড় জেলা প্রতিনিধি:

 

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নে ঈদগাহ মাঠের দোকান থেকে চাঁদা উত্তোলনের ঘটনায় গণপিটুনির শিকার বিটুল নামে ওই ব্যক্তি যুবদলের কোনো সদস্য নয় বলে দাবি করেছে জেলা যুবদল। প্রকৃতপক্ষে অভিযুক্ত বিটুল স্থানীয় যুবলীগের একজন সক্রিয় পদধারী নেতা বলে দাবি করেছেন সংগঠনটির নেতারা।

সোমবার (২৩ মার্চ) দুপুরে পঞ্চগড় জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু এই দাবি করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে তিনি প্রকৃত ঘটনা তুলে ধরেন।

লিখিত বক্তব্যে নুরুজ্জামান বাবু বলেন, ঈদুল ফিতরের দিন টেপ্রীগঞ্জ ইউনিয়নের রামগঞ্জ বিলাসী এলাকায় ঈদগাহ মাঠের অস্থায়ী দোকান থেকে চাঁদা তোলার সময় স্থানীয়দের গণপিটুনির শিকার হন বিটুল। তবে দুঃখজনক বিষয় হলো, কিছু গণমাধ্যম তাকে যুবদল নেতা হিসেবে পরিচয় দিয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও ভ্রান্ত।

তিনি স্পষ্টভাবে বলেন,"বিটুল প্রকৃতপক্ষে টেপ্রীগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি। তার সাথে জাতীয়তাবাদী যুবদলের বিন্দুমাত্র সম্পৃক্ততা নেই।"

সংবাদ সম্মেলনে জানানো হয়, জাতীয়তাবাদী যুবদল সবসময় শৃঙ্খলার মধ্যে থেকে রাজনীতি পরিচালনা করে। নুরুজ্জামান বাবু বলেন, "আমাদের সংগঠনের কেউ যদি কোনো অপরাধে জড়িয়ে পড়ে বা শৃঙ্খলাবিরোধী কাজ করে, আমরা তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করি—এটি অতীতেও প্রমাণিত হয়েছে।"

তিনি আরও যোগ করেন, যুবদল কোনো বেআইনি, অনৈতিক বা সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না। কেউ যদি সংগঠনের নাম ব্যবহার করে অপরাধ করে, তবে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ সম্মেলন থেকে সাংবাদিকদের প্রতি অনুরোধ জানানো হয় যেন কোনো অপরাধীর সঠিক পরিচয় নিশ্চিত না হয়ে সংগঠনের নাম জড়িয়ে সংবাদ প্রকাশ করা না হয়। একই সাথে, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে জেলা যুবদলের  সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল,দপ্তর সম্পাদক মওদুদ আহমেদ সহ,সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

 

 

দৈনিক পুনরুত্থান / মাহামুদুল ইসলাম জয় 

এ সম্পর্কিত আরও পড়ুন