মহম্মদপুরে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীকে সংবর্ধনা
এস এম আজগার আলী,মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি :
সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এ্যাড. নিতাই রায় চৌধুরী-এমপিকে
মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের কাজী সালিমা হক মহিলা কলেজের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে কলেজ প্রাঙ্গনে এই সংবর্ধনা দেওয়া হয়।
কাজী সালিমা হক মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী এ্যাড. নিতাই রায় চৌধুরী-এমপি।
প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী এ্যাড. নিতাই রায় চৌধুরী বলেন, আমাদের সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হচ্ছে শিক্ষা ব্যবস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক এবং শিক্ষার্থীদেরকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন আমাদের সরকার। শিক্ষকদের বেতনও দ্বিগুণ করে দেয়া হতে পারে।
এছাড়া শিক্ষা মন্ত্রণালয় ও সাংস্কৃতিক মন্ত্রণালয়ের যৌথ একটা কমিটি আছে, সেখানে শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে আমার কথা হয়েছে, আমাদের শিক্ষার মানটাকে যেভাবে টেনে তলানীতে নিয়ে যাওয়া হয়েছে, সেখান থেকে উদ্ধার করতে হবে। এর জন্য যা করণীয় তাই করবে সরকার। সারাদেশের উপজেলা পর্যায়ের শিল্পকলা একাডেমি, পাবলিক লাইব্রেরী ও গণগ্রন্থাগারের উন্নয়ন করা হবে।
মাননীয় মন্ত্রী আরও বলেন, একটা সময় গেছে অন্ধকার যুগ, আঠারো বছরের জমাট বাঁধা অন্ধকার যুগ। যেন দানবীয় শক্তি, একটা দানব দেশটাকে আক্রমণ করে দাপিয়ে বেড়িয়েছে সেটা হচ্ছে ফ্যাসিস্ট শক্তি, শেখ হাসিনার শক্তি। আপনারাই দেখেন তৎকালীন শিক্ষামন্ত্রী আর আমাদের শিক্ষামন্ত্রীর মধ্যে ব্যাপক পর্থক্য। তৎকালীন শিক্ষামন্ত্রী দিপু মনি বলতেন পরীক্ষার খাতায় লেখুক আর না লেখুক আটানব্বই পার্সেন্ট পাস করাতে হবে। কি সর্বনাশা শিক্ষা ব্যবস্থা, জাতি ধ্বংস করা একটা চক্রান্ত।
কাজী সালিমা হক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম ইউনুস আলীর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক আলী আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার মুহ: শাহনুর জামান, জেলা বিএনপি'র যুগ্ম-আহ্বায়ক এ্যাড. খাঁন রোকনুজ্জামান, অধ্যক্ষ (অব.) বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মতিউর রহমান, অধ্যক্ষ মৈমূর আলী মৃধা, ওসি (তদন্ত) আবুল খায়ের, মিজানুর রহমান কাবুল ও মো. জিয়াউল হক বাচ্চু।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: