• ঢাকা
  • শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. অর্থনীতি

রূপালী ব্যাংকের বরিশাল বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:৫৭ পিএম;
রূপালী ব্যাংকের বরিশাল বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

 

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি-এর বরিশাল বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখাসমূহের ৩১ আগস্ট ২০২৬ ভিত্তিক ব্যবসায়িক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বরিশালস্থ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. মইনুদ্দিন মাসুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপালী ব্যাংকের বরিশাল বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক আব্দুল্লাহ আল মাহমুদ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম দেশের উন্নয়ন অগ্রযাত্রায় কর্মসংস্থান সৃষ্টি এবং আর্থসামাজিক সমৃদ্ধির ওপর বিশেষ জোর দেন। তিনি সিএমএসএমই খাতসহ বিভিন্ন উৎপাদনশীল খাতে কমপক্ষে ২০ শতাংশ ঋণ প্রবাহ বৃদ্ধি, খেলাপি ঋণ আদায় জোরদারকরণ এবং ‘স্মার্ট বাংলাদেশ’ ও ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিনির্মাণে রূপালী ক্যাশ, রূপালী ই-ব্যাংকিং ও বাংলা কিউআরের (BanglaQR) মাধ্যমে লেনদেন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে মহাব্যবস্থাপক মো. মইনুদ্দিন মাসুদ ব্যাংকের ঝুঁকিভিত্তিক সম্পদ হ্রাসের জন্য সঠিকভাবে ক্রেডিট রেটিং সম্পন্ন করা, ঋণের সিবিএস ডাটাবেজে যোগ্য জামানতের সঠিক মূল্য ইনপুট দেওয়া এবং যথাযথ নিয়মে সিআইবি (CIB) রিপোর্ট করার নির্দেশনা প্রদান করেন।

সভাপতির বক্তব্যে বিভাগীয় প্রধান আব্দুল্লাহ আল মাহমুদ ১৮০ দিনের কর্মসূচিতে সুদবিহীন ও স্বল্প সুদবাহী আমানত সংগ্রহ, হিসাব খোলা, বাংলা কিউআর অনবোর্ডিং, বৈদেশিক রেমিট্যান্স আহরণ এবং শ্রেণীকৃত ঋণ আদায়সহ বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রমে বরিশাল বিভাগের শ্রেষ্ঠত্ব অর্জনের কথা তুলে ধরেন। এ সময় তিনি বছরের বাকি সময়ে সততা ও নিষ্ঠার সঙ্গে পরিশ্রম করে সার্বিক ব্যবসায়িক কার্যক্রমে অনন্য সাফল্য অর্জনের জন্য দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল জোনের জোনাল ম্যানেজার বিপুল কৃষ্ণ সন্নমত, পটুয়াখালী জোনের জোনাল ম্যানেজার মো. মনজুর হোসেন, ভোলা জোনের জোনাল ম্যানেজার সনৎ কুমার সাহা এবং পিরোজপুর জোনের জোনাল ম্যানেজার এফ. এম. এনামুল হক। এছাড়া বিভাগীয় কার্যালয়, জোনাল অফিস ও বিভিন্ন করপোরেট শাখার নির্বাহীবৃন্দ, সকল শাখার ব্যবস্থাপক এবং উপশাখা প্রধানগণ সভায় অংশ নেন।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন