• ঢাকা
  • মঙ্গলবার, ১০ ফেরুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২

Advertise your products here

  1. রাজনীতি

মহম্মদপুরে ধানের শীষের বিশাল মিছিল অনুষ্ঠিত  


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ০৯ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:৩৭ পিএম;
মহম্মদপুরে ধানের শীষের বিশাল মিছিল অনুষ্ঠিত  

এস এম আজগার আলী, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি:

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মাগুরা-২ আসনের মনোনীত প্রার্থী এড্যাঃ নিতাই রায় চৌধুরীর পক্ষে ধানের শীষ  প্রতীকে ব্যাপক জনসমাগমে এক শক্তিশালী নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় মহম্মদপুরের আমিনুর রহমান কলেজ থেকে শুরু হওয়া মিছিলটি মহম্মদপুর বাজার প্রদক্ষিণ করে আহাদ- সুমন মিনি স্টেডিয়ামে শেষ হয়।

মিছিলে উপস্থিত ছিলেন ধানের শীষের মনোনীত প্রার্থী এড্যাঃ নিতাই রায় চৌধুরী, নিতাই রায় চৌধুরীর ছেলে, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক, মিথুন রায় চৌধুরী, মহম্মদপুর উপজেলা বিএনপি'র এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেত্রী-বিন্দু এবং কর্মী-সমর্থক। 

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মিঠুন রায়চৌধুরী বলেন , “এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ ভালো রয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি জনগণের রায়ে আমার বাবা  বিজয়ী হবে"।

 

শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ মিছিলকে ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ ও নির্বাচনী উত্তাপ লক্ষ্য করা গেছে।

দৈনিক পুনরুত্থান / এস এম আজগার আলী

এ সম্পর্কিত আরও পড়ুন