ফরিদপুরে সাবেক ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা ফারুক হোসেন গ্রেফতার
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক এস এম ফারুক হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১২ আগস্ট ২০২৬) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ভীমপুর বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ফারুক হোসেন ঘোষপুর ইউনিয়নের পূবিলা গ্রামের মঈনুদ্দিনের ছেলে। তিনি ঘোষপুর ইউনিয়ন থেকে পরপর দুইবার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
আটকের বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘এস এম ফারুক হোসেনের নামে পাঁচটি মামলা রয়েছে। একাধিক মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল সকালে তাঁকে ফরিদপুর আদালতে পাঠানো হবে।’
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: