• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

‘ট্রেনিংয়ের জন্য নিয়ে আইছে, এখন দেখছি মিছিল’, এনসিপির কর্মসূচি নিয়ে বিস্ফোরক মন্তব্য


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:৪১ এএম;
‘ট্রেনিংয়ের জন্য নিয়ে আইছে, এখন দেখছি মিছিল’, এনসিপির কর্মসূচি নিয়ে বিস্ফোরক মন্তব্য

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর হামলার প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ মিছিল নিয়ে নতুন করে আলোচনা ও বিতর্ক সৃষ্টি হয়েছে।

না গেছে, প্রশিক্ষণ ও শুধু দেখা করার কথা বলে নারীদের ডেকে আনেন কর্মসূচির আয়োজকেরা। তবে মিথ্যা তথ্য দিয়ে কৌশলে তাদের মিছিলে অংশ নিতে বাধ্য করার অভিযোগ তুলেছেন কর্মসূচিতে অংশ নেওয়া নারীরা।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পাঁচ রাস্তার মোড়ে আয়োজিত এ কর্মসূচির বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

মিছিলে অংশ নেওয়া কয়েকজন নারী জানান, ট্রেনিংয়ে নেওয়ার কথা বলে কুষ্টিয়া পৌরসভায় নিয়ে আসা হয়েছিল। সেখানে গিয়ে বিক্ষোভ মিছিল দেখে তারা অবাক হন। আরেক নারী জানান, তাকে শুধু পৌরসভায় আসতে বলা হয়েছিল, কেন আসতে হবে বা কী কর্মসূচি, তা তিনি জানতেন না। পরে তাদের এমন বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা-সমালোচনা।

তবে এনসিপি কুষ্টিয়া জেলা শাখার নেতারা বলছেন, এটা এনসিপির কোনো বিক্ষোভ না। এটা এনসিপির অঙ্গসংগঠন আয়োজন করেছিল।

বুধবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বর থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার অঙ্গসংগঠনের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়। নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর হামলার প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি, যুবশক্তি, শ্রমিকশক্তি ও নারীশক্তির ব্যানারে আয়োজিত মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাঁচ রাস্তার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিল শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর এলাকার সাহারা খাতুন বলেন, আমারে নিয়ে আইছে ট্রেনিংয়ের জন্য, আমরা নতুন আইছি। ওইটা জানি না, আমারে ইতি বলেছিল আসতে। ট্রেনিংয়ের জন্য নিয়ে আইছে, এখন দেখছি মিছিল।

সাহারা খাতুনের বক্তব্য অনুযায়ী, তাকে প্রশিক্ষণে অংশ নেওয়ার কথা বলে সেখানে নিয়ে আসা হলেও পৌরসভা চত্বরে এসে তিনি জানতে পারেন সেখানে বিক্ষোভ মিছিল হবে।

এ সময় আরেক নারীকে কর্মসূচিতে আসার কারণ জানতে চাইলে তিনি বলেন, আমারে বলেছে পৌরসভায় আসা লাগবি। আমরা কি জানি নাকি কিসের জন্য আসতে বলেছে। আমারে পৌরসভায় আসতে কইছে তাই আইছি।

বিক্ষোভ কর্মসূচি শেষ হওয়ার পর দুই নারীর এসব বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর বিভিন্ন ফেসবুক পোস্ট ও কমেন্টে ভিডিও দুটি নিয়ে নানা ধরনের মন্তব্য করতে দেখা যায়। কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিদের আগে থেকে কর্মসূচির বিষয়ে জানানো হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন ওঠে।

এ বিষয়ে জাতীয় নাগরিক কমিটির কুষ্টিয়া জেলা শাখার সাবেক সদস্য রাসেল পারভেজের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এনসিপি কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব সুলতান মারুফ তালহা বলেন, এটা এনসিপির কোনো বিক্ষোভ না। এটা এনসিপির অঙ্গসংগঠন আয়োজন করেছিল। তবে আমরা এই রাজনীতি বিশ্বাস করি না। আমাদের যে কয়েকজন কর্মী আছে, আমরা তাদের নিয়েই রাজনীতি করি। এ বিষয়ে আমাদের কেন্দ্রের সঙ্গে কথা হয়েছে। তারা বিষয়টি দেখবে।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে জাতীয় নাগরিক কমিটির কুষ্টিয়া জেলা শাখার সাবেক সদস্য রাসেল পারভেজ, সাবেক যুগ্ম সমন্বয়ক মো. তাছের, যুবশক্তি কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব সুরুজ হোসেন সম্রাট, ছাত্রশক্তি কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব মখলেচুর রহমান আয়াসসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন