অর্থাভাবে চিকিৎসা হচ্ছে না ক্যান্সারে আক্রান্ত জাকিরুলের
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :
অর্থাভাবে সু-চিকিৎসা করাতে পারছেননা লিভার ক্যান্সারে আক্রান্ত জাকিরুল ইসলাম (৩২)। গত দুই মাস আগে রোগটি ধরা পরলেও সামর্থ না থাকায় চিকিৎসা অভাবে হতাশায় পরেছেন হতদরিদ্র জাকিরুল ও তার পরিবারের লোকজন। ফলে জীবন বাঁচাতে চিকিৎসায় আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছেন জাকিরুলের পরিবার। জাকিরুল নওগাঁর রাণীনগর উপজেলার করজগ্রাম মল্লিক পাড়া গ্রামের হাট ঝাড়-দার আনিছুর রহমানের ছেলে।
জাকিরুলের বোন আঞ্জুমান আরা জানান,পিতা আনিছুর রহমান এবং ভাই জাকিরুল ইসলাম উপজেলার আবাদপুকুর হাট ঝাড়–দারের কাজে নিয়োজিত রয়েছেন। সেখানে বেতন ভাতা না থাকলেও দোকানদারদের নিকট থেকে তোলা তুলে যে পরিমান শওদা বা জিনিসপত্র পান তা বিক্রি করে কোন রকমে পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করেন। বাড়ীতে মাত্র দুই শতক মাথা গোঁজার ঠাই ছাড়া তাদের আর কোন অর্থ-সম্পদ নেই। এমতবস্থায় শারীরিক বিভিন্ন সমস্যা নিয়ে গত দুই মাস আগে রাজশাহী গিয়ে বিভিন্ন পরীক্ষা-নিরিক্ষা করে লিভার ক্যান্সার সনাক্ত হয়। এর পর বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে আবারো পরীক্ষা-নিরিক্ষা করে একই রোগ ধরা পরে। কিন্তু টাকার অভাবে দেশের কিম্বা দেশের বাহিরে গিয়ে চিকিৎসা করাতে পারছেননা। বর্তমানে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের লিভার বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা: এ.এস.এম.সাদেকুল ইসলাম এর অধীনে চিকিৎসা নিচ্ছেন।
জাকিরুলের বড় বোন আঞ্জুমান আরা চিকিৎসকের বরাদ দিয়ে বলেন,এই রোগের সু-চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন এবং খুব দ্রুত সময়ের মধ্যে দেশের বাহিরে নিয়ে চিকিৎসা করাতে পারলে হয়তো একটি প্রান বেঁচে যেতে পারে। কিন্তু সার্মথ না থাকায় কোন রকমে বগুড়াতেই চিকিৎসা করতে হচ্ছে। সেখানে ওষুধ কিনাসহ প্রতি সপ্তাহে প্রায় সাড়ে দশ হাজার টাকা লাগে। পরিবার এবং আত্মীয় সজনদের সহযোগিতায় কয়েক সপ্তাহ ধরে ওষুধ কিনে খাওয়ালেও বর্তমানে টাকা না থাকায় চিকিৎসার অভাবে চোখের সামনেই ধীরে ধীরে একটি প্রান নি:শেষ হয়ে যাচ্ছে। তিনি বলেন, আমরা এক ভাই তিন বোন। ভাই জাকিরুল আমাদের সবার ছোট। স্নেহের ছোট ভাইকে বাঁচাতে বুক ফাটা আর্তনাদ নিয়ে চিকিৎসার জন্য দেশ এবং দেশের বাহিরের সবার কাছে সামর্থ অনুযায়ী আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছেন আঞ্জুমান। সহযোগিতা পাঠাতে বিকাশ নাম্বার-০১৭৭৫২৩৫৮৮৯(জাকিরুল) এবং এজেন্ট ব্যাংক,ইসলামী ব্যাংক আবাদপুকুর হাট,একাউন্ট হোল্ডার-গঝঞ অঘতটগঅঘ,হিসাব নং-২০৫০৭৭৭০২৬১০৭৯৬০০(বোন আঞ্জুমান)।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক
- বিষয়:
- অর্থাভাবে* চিকিৎসা,হচ্ছেনা
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: