• ঢাকা
  • মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. রাজনীতি

সংসদ সদস্য হেলেন জেরিনকে আলফাডাঙ্গায় প্রানঢালা সংবর্ধনা


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:৪৩ পিএম;
সংসদ সদস্য হেলেন জেরিনকে আলফাডাঙ্গায় প্রানঢালা সংবর্ধনা

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :

 

​ফরিদপুর-১ (আলফাডাঙ্গা-বোয়ালমারী-মধুখালী) আসনের (সংরক্ষিত মহিলা এমপি) দায়িত্বপ্রাপ্ত বিএনপির সংসদ সদস্য হেলেন জেরিন খানের আলফাডাঙ্গা আগমন উপলক্ষে তাকে ফুলেল শুভেচ্ছা ও প্রানঢালা সংবর্ধনা জানিয়েছে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আলফাডাঙ্গা বিএনপির পক্ষ থেকে এমপি হেলেন জেরিনকে বরন করে নেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সহ-সভাপতি, সাবেক সংসদ সদস্য, জননেতা খোন্দকার নাসিরুল ইসলাম। 
​শনিবার (৩ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় আলফাডাঙ্গা উপজেলা পরিষদ হল রুমে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে তাঁকে এই সংবর্ধনা দেওয়া হয়।
​সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে সকাল থেকেই উপজেলা পরিষদ চত্বর ও এর আশেপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও জনপ্রিয় স্লোগান মাস্টার হাসিবুল হাসান হাসিবের বলিষ্ঠ কণ্ঠে মুহুর্মুহু স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। নেতাকর্মীদের মুখে 'হেলেন জেরিন খানের আগমন, শুভেচ্ছা স্বাগতম' স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ।

উপজেলা বিএনপির সভাপতি মো: আব্দুল মান্নান মিয়া আব্বাস, সাধারণ সম্পাদক নূর জামাল খসরু, পৌর বিএনপির সভাপতি রবিউল হক রিপন, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব, যুগ্ন সম্পাদক আমিনুর রহমান, দপ্তর সম্পাদক ফারুক হোসেন কাজল সহ ​উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা এই সংবর্ধনা অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

​উল্লেখ্য, আলফাডাঙ্গায় এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জানিয়ে আলফাডাঙ্গায় আগমন করেন ফরিদপুর-১ আসনের দায়িত্বপ্রাপ্ত সংসদ সদস্য হেলেন জেরিন খান। তাঁর এই আগমনকে কেন্দ্র করেই স্থানীয় নেতাকর্মীদের মধ্যে এই উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন