বোয়ালমারীতে যুবদল নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলা যুবদলের সদস্য সচিব মো. রবিউল ইসলাম সম্রাটের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) বিকেলে হামলার নিন্দা ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়। স্থানীয় ডাকবাংলা রোডে অবস্থিত বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌরসদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জহুর ইকবাল পিন্টু ঠাকুরের সভাপতিত্বে এবং যুগ্ম-আহ্বায়ক ফিরোজ মাহমুদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সাবেক সহ-সভাপতি সৈয়দ ফারুক হোসেন, যুগ্ম আহবায়ক ফারুক হোসেন, মো. রবিউল ইসলামসহ নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ১ যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা কৃষক দলের সভাপতি মো. লুৎফর রহমান, সাতৈর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. জাকির হোসেন টিআই, উপজেলা বিএনপির সদস্য মো. নুরুল ইসলাম পলাশ, সাজেদুল ইসলাম বকুল, তুহিন, টিটো, শহিদুল ইসলাম, জিয়াসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা শতাধিক নেতাকর্মী।
সমাবেশে বক্তারা যুবদল নেতা রবিউল ইসলাম সম্রাটের ওপর হামলার নিন্দা জানিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: