পটুয়াখালীর কলাপাড়ায় হতদরিদ্রদের মাঝে স্বল্পমূল্যে খাদ্য বান্ধব কর্মসূচীর চাল বিতরন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। নীতিমালা বহির্ভূত ভাবে দলীয় বিবেচনায় ডিলারশিপ নিয়োগ এবং রাজনৈতিক পট পরিবর্তনের পর হামলা, মামলার ভয়ে এসব ডিলারারা আত্মগোপনে থাকায় খাদ্য বান্ধব কর্মসূচীর চাল উত্তোলন ও বিতরন নিয়ে এমন শঙ্কা দেখা দিয়েছে। এছাড়া দলীয় বিবেচনায় নিয়োগকৃত এসব ডিলারশিপ বাতিলের দাবী করেছে বিএনপি। ইউনিয়ন ও উপজেলা খাদ্য বান্ধব কমিটিও এখন অকার্যকর। এতে উপজেলার ১২ ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচীর ২০ হাজার ১৫৩ জন উপকারভোগীর স্বল্প মূল্যে চাল ক্রয় নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে।