গাজীপুরে গৃহবধুকে ধর্ষণ মামলার মূল আসামী গ্রেফতার
রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় প্রধান আসামি উজ্জল মিয়াকে (৫৫) গাজীপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। আজ দুপুরে এক বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী তানজিদা জিন্নাত (২৮) ক্যান্টনমেন্ট এলাকার মাটিকাটা এলাকার একটি ভবনে বসবাস করেন। আসামি উজ্জল মিয়া ভুক্তভোগীর বড় ননদের স্বামী এবং গাজীপুরের একজন সুতা ব্যবসায়ী। ভুক্তভোগীর স্বামী দীর্ঘদিনের প্রবাসী এবং আসামীর সাথে তাদের ব্যবসায়িক ও জমি সংক্রান্ত লেনদেন ছিল।
অভিযোগে বলা হয়েছে, জমি সংক্রান্ত পাওনা ৭৩ লক্ষ টাকার একটি আমমোক্তারনামা দলিল ও চেকের সূত্র ধরে আসামি ভুক্তভোগীকে বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন করে আসছিলেন। এক পর্যায়ে আসামীর চাপে ও প্রাণনাশের হুমকিতে ভুক্তভোগী একটি কাবিননামায় স্বাক্ষর করতে বাধ্য হন। পরবর্তীতে সেই কাবিননামার দোহাই দিয়ে এবং বিভিন্ন ব্ল্যাকমেইল করে আসামী গত কয়েক বছর ধরে ভুক্তভোগীর ইচ্ছার বিরুদ্ধে তাকে জোরপূর্বক ধর্ষণ করে আসছিলেন।
এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ২৮/০৪/২০২৬ তারিখ বিকাল ৪টার দিকে ভুক্তভোগীর স্বামীর অনুপস্থিতিতে আসামী তার বাসায় ঢুকে তাকে পুনরায় ধর্ষণ করেন। আসামীর ক্রমাগত অত্যাচার সহ্য করতে না পেরে ভুক্তভোগী তার স্বামীকে বিষয়টি জানান এবং পরিবারের সাথে আলোচনা করে গত ০৬/০৫/২০২৬ তারিখে ক্যান্টনমেন্ট থানায় মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর ক্যান্টনমেন্ট থানা পুলিশ তৎপরতা শুরু করে। তথ্য-প্রযুক্তির সহায়তায় আসামীর অবস্থান শনাক্ত করে আজ দুপুরে গাজীপুর এলাকায় অভিযান চালিয়ে উজ্জল মিয়াকে গ্রেফতার করা হয়।
ক্যান্টনমেন্ট থানা সূত্রে জানানো হয়েছে, আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। ঘটনার বিষয়ে অধিকতর তদন্ত অব্যাহত রয়েছে।
দৈনিক পুনরুত্থান / মোঃ দোলন ঢালী
- বিষয়:
- ক্যান্টনমেন্ট
- গাজীপুর
- আসামি
- গ্রেফতার
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: