তিনি আওয়ামী লীগ সরকারের সাফল্য ও উন্নয়ন চিত্র তুলে ধরে নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ করছেন। প্রচারণায় তৎপর হয়ে উঠেছেন আওয়ামী লীগের এই মনোনয়ন প্রত্যাশী। তিনি অনেক আগেই সম্ভাব্য প্রার্থিতা জানান দিয়েছেন। ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর ডাঃ এ কে মাহবুবুল হক (অবঃ) বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতিমন্ডলীর সদস্য ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা ফাউন্ডেশনের উপদেষ্টা।